NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সি চিন পিং -পুতিন ফোনালাপ অনুষ্ঠিত


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৮ এএম

সি চিন পিং -পুতিন ফোনালাপ অনুষ্ঠিত

নিউইয়র্ক বাংলা ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৫ জুন ফোনালাপ করেছেন।ফোনালাপে সি চিন পিং বলেছেন, চলতি বছর বিশ্বে দাঙ্গা-হাঙ্গামা দেখা দেওয়া সত্ত্বেও চীন-রাশিয়া সম্পর্কোন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় রয়েছে। দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার স্থিতিশীল উন্নয়ন হয়েছে। রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে, সার্বভৌমত্ব, নিরাপত্তাসহ নানা কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সমর্থন দিতে ইচ্ছুক চীন। পুতিন বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে চীন যে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে, তার জন্য আমি তাঁকে অভিনন্দন জানায়। চলতি বছর রাশিয়া চীনের উত্থাপিত বিশ্ব নিরাপত্তা উদ্যোগ সমর্থন করেছে। সিনচিয়াং, হংকং ও তাইওয়ানসহ নানা বিষয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যে কোনো শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে মস্কো। তিনি বলেন, চীনের সঙ্গে বহুপক্ষীয় সমন্বয় জোরদার করে বিশ্বের মেরুকরণ এবং আরও সমতাসম্পন্ন ও উপযোগী আন্তর্জাতিক শৃঙ্খলা গঠনের জন্য যৌথ প্রচেষ্টা চালাতে চায় রাশিয়া।