NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত


মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:০২ এএম

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত

 মোহাম্মদ আবদুল্লাহ

  জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ঢাকা ও রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে স্থানীয় যাত্রী ও এলাকাবাসীদের উদ্দ্যোগে। আজ মঙ্গলবার বিকেলে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থামিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিক্ষোভকারীরা জানান, উথলী রেলস্টেশনটি জীবননগর উপজেলার একমাত্র চালু রেলস্টেশন। সম্প্রতি স্টেশনটিতে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, ফলে যাত্রীসেবা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। জীবননগর উপজেলার পাশাপাশি চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা ও রাজশাহীগামী গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন উথলী স্টেশনে স্টপেজ না দেওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে বাধ্য হয়ে তাদের দূরের স্টেশন থেকে ট্রেনে উঠতে হচ্ছে, যা সময় ও অর্থ—উভয় দিক থেকেই অতিরিক্ত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিক্ষোভ শেষে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উথলী রেলস্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস এবং রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু দ্রুত যাত্রী ছাউনি  ওভারব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে জীবননগর ও আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন এবং এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।

স্মারকলিপির অনুলিপি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে,  বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (পশ্চিম) পাকশী, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক এবং জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিক, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন জাহিদ, চুয়াডাঙ্গা জেলা তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি হাসানুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল ইসলাম ঝন্টু, উথলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস প্রমুখ।