NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের শুভ উদ্বোধন করলেন ডিআইজি আশিক সাঈদ


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:০৭ এএম

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের শুভ উদ্বোধন করলেন ডিআইজি আশিক সাঈদ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বুধবার (২২ জুলাই ) দুপুর ১:৩০ মিনিটে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীতে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মো.আশিক সাঈদ   উদ্বোধন শেষে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের কল্যাণ, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডিআইজি  নবনির্মিত স্থাপনাসমূহ ঘুরে দেখেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।   এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), আরএমপি, রাজশাহী, উপ-পুলিশ কমিশনার (সদর), আরএমপি, রাজশাহী উপ-পুলিশ কমিশনার (ডিবি), আরএমপি, রাজশাহী, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।