আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০১:৫৯ এএম

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং খাস জমি রক্ষায় পুলিশের ভূমিকা বিষয়ে ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে অধিবেশন পরিচালনা করলেন : ডিআইজি বুধবার (২২ জুলাই ) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭-এর ১ম পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বক্তা হিসেবে অধিবেশন পরিচালনা করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ
মাঠ পর্যায়ে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে তিনি "খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা প্রদান এবং খাস জমি রক্ষায় পুলিশ বিভাগের ভূমিকা" শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যে ডিআইজি খাস জমি উদ্ধারে পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত উদ্যোগ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকারি সম্পত্তি দখলমুক্তকরণ, ভূমি-সংক্রান্ত বিরোধ নিরসন এবং খাস জমি সুরক্ষায় পুলিশের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনস্বার্থে সরকারি খাস জমি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।