NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট ‘জল খাবার’


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:১০ এএম

জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্ট ‘জল খাবার’

 নিউইয়র্ক (ইউএনএ): সিটির কুইন্স বরোর জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন নতুন রেষ্টুরেন্ট ‘জল খাবার’। ১৬৮-০১ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ঠিকানায় প্রতিষ্ঠিত রেষ্টুরেন্টটি শুক্রবার (১৭ জুলাই) অপরাহ্নে এক গুচ্ছ রং বে রং এর বেলুল উড়িয়ে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রেষ্টুরেন্টটির অন্যতম কর্ণধার তাসলিম খান ও মনোরঞ্জন ঘোষ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, যুক্তরাষ্ট্র জাসদ নেতা আনোয়ার হোসেন লিটন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আনিসুল কবীর জাসির সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিস্টরা জানান, দেশীয় স্বাদের সেরা মিষ্টির পাশাপাশি সকল প্রকার বাংলাদেশী খবার সুলভমূল্যে পাওয়া যাবে রেষ্টুরেন্টটিতে। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ আর রাতের খাবারের ব্যবস্থা থাকবে। সকল খাবার হালাল এবং ফ্রেস থাকবে। ক্রেতাদের স্বার্থে রেষ্টুরেন্টটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১৬ আগষ্ট পর্যন্ত সকল প্রকার খাবারে থাকবে ১৫% ডিসকাউন্ট। পিকনিক, বার্থডে, ক্যাটারিং সহ যেকোন অনুষ্ঠানের জন্য খাবার অর্ডারও করা যাবে।