NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ভাসানী ফাউন্ডেশনের সভায় ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১১:০১ পিএম

ভাসানী ফাউন্ডেশনের সভায় ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা

 নিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক’-এর সভায় নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ফাউন্ডেশনের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের প্রস্তুতি ছাড়াও সংগঠনের কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরে শেষ হওয়ায় নতুন কমিটি গঠন নিয়েও প্রাথমিক আলোচনা হয়। খবর ইউএনএ’র।  ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালানা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের। সভার শুরুতে সাধারণ সম্পাদক ভাসানী সম্মেলনের প্রস্তুতি, পরিকল্পনা, আর্থিক অবস্থার বিষয়ে বিস্তাতি তুলে ধরেন। এরপর উপস্থিত ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্য সহ আমন্ত্রিত অতিথিরা তাদের পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন।  সভায় প্রবাসে সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করা এবং প্রবাসে বসবাসরত ভাসানী অনুসারীদেরকে ফাউন্ডেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ করার উপরও গুরুত্তারোপ করা হয়। এছাড়াও তিন বছর মেয়াদী ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের মেয়াদ চলতি বছর শেষ হয়ে যাওয়ায় আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে নতুন কমিটি উপহার দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।   এছাড়াও সভায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অসুস্থ্য অধ্যাপক দেওয়ান শামসুল আরেফীন-এর সুস্থ্যতা কামনা করা হয়।   সভায় অন্যান্যের মধ্যে তাসের মাহমুদ, মুস্তফা করীম, খন্দকার ফরহাদ, মোহাম্মদ কিউ জামান, এডভোকেট মজিবুর রহমান, নাজমুল আলম শ্যামল, আব্দুর রহীম হাওলাদার, কাজী আযম, আমীন মেহেদী, আবু তালেব চৌধুরী চান্দু, বাসেত রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন শিপন, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদকে চেয়ারম্যান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব এবং কাজী আযম-কে সমন্বয়কারী করে ‘ভাসানী সম্মেলন-২০২৬’ এর আয়োজক কমিটি গঠন করা হয়েছে।