NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নিউইয়র্ক চেম্বার অব কমার্সের ট্রাস্টেড ট্রেডিং পার্টনার এওয়ার্ড পেলেন মুক্তধারার বিশ্বজিত সাহা


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৭ এএম

নিউইয়র্ক চেম্বার অব কমার্সের ট্রাস্টেড ট্রেডিং পার্টনার এওয়ার্ড পেলেন মুক্তধারার বিশ্বজিত সাহা

 

 

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স বিশ্বজিত সাহাকে ২০২২ সালের ট্রাস্টেড ট্রেডিং পার্টনার এওয়ার্ডে ভূষিত করেছে। চেম্বার কার্যালয়ে ১৪ অক্টোবর দুপুরে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের উপস্থিতিতে চেম্বারের সিইও জেফ মার্ক আনুষ্ঠানিকভাবে ক্রেস্টটি হস্তান্তর করেন। বাংলাদেশ ও আমেরিকার ব্যবসায়ীদের সমন্বয়ে সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশি ইমিগ্রান্ট ডে এন্ড ট্রেড ফেয়ার ২০২২ এ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যুগপৎ কাজ করার সুযোগ তৈরির জন্য এ এওয়ার্ড প্রদান করা হয়।

এওয়ার্ড প্রদান উপলক্ষে চেম্বারের সিইও মার্ক জেফ বলেন, অসাধারণ দক্ষতায় মুক্তধারা নিউইয়র্ক এর প্রতিষ্ঠাতা ও ইউএস-বাংলাদেশ বিজনেস লিংকস এর সিইও বিশ্বজিত সাহা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দিলেন। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সাথে কাজ করার প্লাটফরম তৈরি হলো।