NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বিশ্বের ৬ শতাধিক রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে সিপিসির


শিশির, বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:২৩ এএম

বিশ্বের ৬ শতাধিক রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে সিপিসির

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ  মন্ত্রণালয়ের উপমন্ত্রী শেন বেই লি ২০ অক্টোবর বলেছেন, বর্তমানে বিশ্বের ৬০০টির বেশি পার্টি ও রাজনৈতিক সংস্থার সঙ্গে নানা পর্যায়ের যোগাযোগ বজায় রাখছে সিপিসি। তাদের সঙ্গে নানা বিষয়ে পারস্পরিক বিনিময় করে পার্টি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা ভাগাভাগি করে এবং একসাথে প্রশাসনের দক্ষতা জোরদার করে সিপিসি। 

বৃহস্পদিকার অনুষ্ঠিত সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেন বেই লি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে  সিপিসির বৈদেশিক যোগাযোগ কাজ এগিয়ে চলছে। চীন আয়োজন করে সিপিসি ও বিশ্বের নানা দেলের মধ্যে  উচ্চ পর্যায়ের সংলাপ, শীর্ষ সম্মেলন ইত্যাদি। 

তিনি বলেন, ‘এক অঞ্চল এক পথ’ প্রস্তাব-সংশ্লিষ্ট দেশের নানা পার্টির সঙ্গে যৌথ আলোচনা ব্যবস্থা গড়ে তুলেছে সিপিসি। প্রায় ৪০০টি বিদেশি পার্টিকে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসা পরিকল্পনা প্রদান করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস স্মরণ অনুষ্ঠান আয়োজন করে বিশ্ব নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে চীন। সূত্র:সিএমজি।