NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আপনার ৩০ অক্টোবর দিনটি হোক লালনময়... হাসানুজ্জামান সাকী


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৩২ এএম

আপনার ৩০ অক্টোবর দিনটি  হোক লালনময়... হাসানুজ্জামান সাকী

আপনার ৩০ অক্টোবর দিনটি

হোক লালনময়...

আর তর সইছে না। এ মাসেই ফকির লালন সাঁইয়ের তিরোধান। এ মাসেই সাঁইজি ফিরে আসছেন নিউইয়র্কে। আগামী ৩০ অক্টোবর রোববার নিউইয়র্কের জ্যামাইকা পারফরর্মিং আর্টস সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে লালন উৎসব। এর আয়োজক লালন পরিষদ ইউএসএ।

এটি শুধু গানের অনুষ্ঠান নয়। এটি লালনের দর্শন, ভাবাদর্শ ছড়িয়ে দেওয়ার প্রয়াস। এখানে লালনের গানের ওপর নানান এক্সপেরিমেন্টাল কাজের বহি:প্রকাশ ঘটবে। বিদেশিরা লালনকে নিয়ে কি ভাবছেন? বাংলাদেশি তারুণ্যের লালন ভাবনা কি? বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় লালন কেন অপরিহার্য? এসব হাজারো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। গান, নাচ, সেমিনার, সিম্পোজিয়াম, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।

উৎসবের উদ্বোধক লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। বিশেষ উপস্থিতি বরেণ্য বংশীবাদক গাজী আবদুল হাকিম। আপাতত এতটুকুই। আরও কিছু আকর্ষণের জন্য এখন শুধু অপেক্ষা, দিন গণনার পালা।

মনে রাখবেন, আমরা ঘন্টা দুই তিনেকের জন্য আপনাকে চাই না। ৩০ অক্টোবর দুপুর থেকে রাত অবদি একটা দিন আপনাকে চাই। প্রবাসে আপনার একটা দিন হোক লালনময়...।