NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে অল্পের জন্য রক্ষা পেল ট্রেন


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

আদমদীঘিতে অল্পের জন্য রক্ষা পেল ট্রেন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থাকে :

অক্টোবর ২৫, ২০২২

 বগুড়ার আদমদীঘিতে রেললাইনে জোড়ার অংশে ভাঙা দেখতে পেয়ে এক যুবক তড়িঘড়ি করে লাল কাপড় টাঙিয়ে দিয়ে দুর্ঘটনার কবল থেকে ট্রেনটিকে রক্ষা করেন। আজ মঙ্গলবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপি’র ইসবপুর এলাকায় পৌঁছলে লাল কাপড় উড়ানো দেখে থেমে যায়। এরপর সেখানে প্রায় ৩০ মিনিট যাবৎ মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তরে ইসবপুর এলাকায় রেললাইনের পাশ দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এসময় ওই যুবক রেললাইনের জোড়ার অংশে ভাঙা দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপথের ভাঙা অংশে লাল কাপড় টাঙিয়ে দেন। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে উত্তরা এক্সপ্রেস ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপর রেলওয়ের পিডব্লিউআই বিভাগের লোকজন এসে প্রায় ৩০ মিনিট ধরে মেরামত কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ওই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সান্তাহার রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী (পিডব্লিউআই) কার্যালয়ের কর্মকর্তা আফজাল হোসেন জানান, যেহেতেু ঘটনাস্থল আমাদের বাহিরে সেহেতু বিষয়টি জানার পর হিলি বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে।

রেলওয়ের হিলি পিডব্লিউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে গিয়ে দেখেন রেললাইনের জোড়ার অংশের লোহা ফেটে গেছে। মেরামত কাজ করার প্রায় ২৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রতি ৭ কিলোমিটার পর পর রেলকর্মী দায়িত্বে থাকার কারণে ওই সব কর্মীরা দ্রুত সেখানে ছুঁটে গিয়ে মেরামত কাজ শেষ করায় বেশি সময় ট্রেনযাত্রীদের অপেক্ষা করতে হয়নি।