NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সিপিসি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সি চীন পিংকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন


আকাশ, বেইজিং প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৮ এএম

সিপিসি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সি চীন পিংকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন


 

সিপিসি’র বিংশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সি চিন পিংকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অনেক দেশের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আশা করেন প্রেসিডেন্ট সি উন্নত দায়িত্ব পালন করে অব্যাহত সাফল্য অর্জন করবেন। তাঁর নেতৃত্বে সিপিসি ও চীনা জনগণের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এবং চীনারা শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধি জীবনউপভোগ করতে পারবে।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিস জানান, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেস শুধু চীনের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

 

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান বিশ্বাস করেন, সি চিন পিংয়ের নেতৃত্বে চীন অব্যাহতভাবে সমৃদ্ধ হবে। চেক ও চীনের বিভিন্ন খাতে সহযোগিতা আরো এগিয়ে যাবে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুনাওয়ার্দানা জানান, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেনসিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের শক্তিশালী নেতৃত্বে, চীন আরো উন্নত হবে এবং দু’দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরো গভীর হবে।

ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভবলেন, প্রেসিডেন্ট সি’র দায়িত্ববোধ, দৃঢ়তা ও মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা রয়েছে। রাজনীতিক হিসেবে তাঁর বিশ্বব্যাপী সুনাম রয়েছে।প্রেসিডেন্টসি’র বড় দায়িত্বের নতুন সাফল্য কামনা করেন মেদভেদেভ।সূত্র:সিএমজি।