NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

গণজরিপে বিশ্বের তরুণরা চীনের উন্নয়নের ধারণাকে ব্যাপক স্বীকৃতি দিয়েছে


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৫৮ এএম

গণজরিপে বিশ্বের তরুণরা চীনের উন্নয়নের ধারণাকে ব্যাপক স্বীকৃতি দিয়েছে

 

চীনের বিংশ জাতীয় কংগ্রেসে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন চীনা জাতির মহান পুনরুত্থান জোরদার করার বিষয়টি উত্থাপন করা হয়। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের ধারণার প্রতি বিশ্বের অনেক দেশের তরুণ ব্যাপক স্বীকৃতি দিয়েছে।

বিশ্বের ৩০টি দেশে ৪৭০০জন ৩০ বছরের কমবয়সী তরুণের অংশগ্রহণে এক গণজরিপ থেকে জানা যায়, ৮৪.৭ শতাংশ মানুষ নিজ দেশের অবস্থা অনুযায়ী উপযোগী উন্নয়ন পথ অনুসন্ধান করার চেতনার সঙ্গে একমত। তাদের মতে, আধুনিকায়নের নির্দিষ্ট কাঠামো এবং নির্দিষ্ট মানদণ্ড নেই। ৮০.১ শতাংশ মানুষ চীনের কমিউনিস্ট পার্টির উত্থাপিত জনগণ-কেন্দ্রিক উন্নয়নের ধারণার সঙ্গে সহমত পোষণ করেছে। তারা বলে যে, চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন হল সব মানুষের যৌথভাবে ধনী হওয়ার আধুনিকায়ন।


‘নতুন যাত্রায় চীন’ শীর্ষক বিশ্বব্যাপী গণজরিপ চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন থিংকট্যাংক ও চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের দেশ প্রশাসন ও জনমত গবেষণাগারের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। অংশগ্রহণকারী ৪৭০০জন তরুণের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও অস্ট্রেলিয়ার মত উন্নত দেশের হার ৪০ শতাংশ। 

জরিপে ৭৮.৯ শতাংশ তরুণ গত দশ বছরে চীনের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা ও স্বীকৃতি দেয়। ৮৩.১ শতাংশ তরুণ মনে করে, বিজ্ঞান খাতে চীনের অগ্রগতি উল্লেখযোগ্য। ৭৪.১ শতাংশ তরুণ মনে করে চীনের আন্তর্জাতিক মর্যাদা বাড়ছে। ৭৯.১ শতাংশ তরুণ মনে করে সিপিসি চীনা জনগণের কাছে নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য।

চীনের উত্থাপিত মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটির ধারণা উন্নয়ন এবং উন্নত দেশের তরুণের স্বীকৃতির হার যথাক্রমে ৮৪.২ ও ৭৯.৫ শতাংশ। চীনের উত্থাপিত গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ এবং বিশ্ব উন্নয়ন উদ্যোগের প্রতি স্বীকৃতির হার যথাক্রমে ৮৩.৫ ও ৮৪.৫ শতাংশ। 

এছাড়া ৭১.১ শতাংশ তরুণ চীনা অর্থনীতির প্রবৃদ্ধিতে আস্থাবান। ৬৮ শতাংশ তরুণ মনে করে, চীনা সংস্কৃতির প্রভাবশক্তি আরো বাড়বে। যদিও বিজ্ঞান খাতে 
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, তবুও ৭৯.৩ শতাংশ তরুণ আগামী ৫ বছরে চীনের বৈজ্ঞানিক উন্নয়নের প্রতি আস্থাবান।