NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

শিল্পকলায়  সম্প্রতি  প্রকাশিত  গ্রন্থের  প্রকাশনা  উৎসব


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪১ পিএম

শিল্পকলায়  সম্প্রতি  প্রকাশিত  গ্রন্থের  প্রকাশনা  উৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাম্প্রতিক প্রকাশিত ১৫টি গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে। 26 অক্টোবর ২০২২ জাতীয় চিত্রশালা মিলনায়তনে একাডেমির প্রকাশনা ও গবেষণা বিভাগের সহযোগিতায় বিকাল ৫টায় উৎসব অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব মো. আসাদুজ্জামান এবং অনুষ্ঠানে সম্প্রতি প্রকাশিত গ্রন্থসমূহের উপর সংশ্লিষ্ট লেখক ও গবেষকগণ পর্যালোচনা করেন। 

নিজের লেখা ‘৫মঞ্চানুবাদ’ গ্রন্থের পর্যালোচনা করেন আবদুস সেলিম। লেখক সাইদুর রহমান লিপন এর ‘অভিনয় অনুশীলনের সূত্রসন্ধান ‘; মুহাম্মদ ফরিদ হাসান এর ‘ সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মৃতিতে বঙ্গবন্ধূ’; মনি হায়দার এর ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প’; সনজিব দাস অপু এর ‘চারুকলায় বাংলাদেশের গণআন্দোলন’; নিগার চৌধুরীর ‘প্রাচীন বাংলা এবং বাঙালির কাব্যে নৃত্য’ এবং দেশ প্রেমের কবিতা ‘ বাংলাদেশের পঞ্চাশ’ গ্রন্থগুলোর লেখকগণই পর্যালোচনা করেন। লিয়াকত আলী লাকীর সম্পাদিত আটটি গ্রন্থ ‘আমি ও আমার শিল্প জীবন’; ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ-2’; ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’; ‘বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোনা’; ‘ বাংলাদেশ আট বিভাগ সাংস্কৃতিক বৈশিষ্ট , মনীষী এবং সংস্কৃতিজনদের জীবন ও কর্মকথা’; ‘ জেলার সাংস্কৃতিক বৈশিষ্ট , সাংস্কৃতিক মনীষী এবং সংস্কৃতিজনদের জীবন ও কর্মকথা-১ ও ২’ এবং ‘সার্বজনীন লালন’ গ্রন্থগুলো পর্যালোচনা করেন যথাক্রমে শাওন আকন্দ, সৈকত হাবীব, ড. মাসুদুজ্জামান, জাকির তালুকদার, রঞ্জনা বিশ্বাস, ফয়সাল আহমেদ ও শামস সাইদ এবং সৈয়দ জাহিদ হাসান। চিত্রশালা মিলনায়তনের সামনে লবিতে প্রকাশনা সমূহের প্রদর্শনী করা হবে। আলোচনার মাঝে মাঝে চলে সাংস্কৃতিক পরিবেশনা। ‘বীরপুরুষ’ ও ‘শুকনো পাতার নূপুর বাজে’ শিরোনামে দুটি শিশু নৃত্য’ ও ‘মনেরো রঙ লেগেছে’ দুটি সংগীত। সবগুলো নৃত্য ও সংগীত পরিবেশিত হয় একাডেমির শিশু সংগীত ও নৃত্য দলের পরিবেশনায়।