NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আদমদীঘিতে শিক্ষক দিবস পালিত


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

আদমদীঘিতে শিক্ষক দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তন শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা সকল শিক্ষকদের সমন্বয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ১১টায় দিবসটি পালন কল্পে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছাইফুল ইসলাম জোয়াদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা, জেলা পরিষদের সদস্য ও আইপিজে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আরা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, অধ্যক্ষ মোসলিম উদ্দীন, শিক্ষক মহসিন আলী, মুক্তা রানী, রহমতুল্লা, ফিরোজ হোসেন প্রমুখ উক্ত অনুষ্ঠান সন্চলনায় ছিলেন মহসিন আলী মামা। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।