NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক আয়োজিত

রেমিট্যান্স বিষয়ক গোলটেবিল বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের অংশগ্রহন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৪ এএম

রেমিট্যান্স বিষয়ক গোলটেবিল বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের অংশগ্রহন


 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কনস্যুলেট কর্তৃক আয়োজিত “রেমিট্যান্স-এর গুরুত্বঃ বর্তমান প্রেক্ষিত” শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন। উক্ত বৈঠকে নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। এ সময় তাঁর সহধর্মিণী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব মিজ্ কামরুন নাহারও উপস্থিত ছিলেন।

প্রথমে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান। “রেমিট্যান্স-এর গুরুত্বঃ বর্তমান প্রেক্ষিত” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশ সরকারের  প্রবাসী বান্ধব নীতি ও সরকার গৃহিত পদক্ষেপসমূহের উল্লেখ করে  প্রবাসীদেরকে বৈধ পথে আরও বেশী রেমিট্যান্স পাঠানোর আহবান জানান। রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত এক্সচেঞ্জ হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে  তিনি তাঁদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন। বাংলাদেশে বিদেশী বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে  তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহবান জানান। 

গোলটেবিল বৈঠকে আলোচকবৃন্দ সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরির উপর জোর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে  প্রচার-প্রচারণা চালানো, রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার হার বৃদ্ধি করা, রেমিট্যান্স সপ্তাহ বা মেলার আয়োজন করা, ওয়েজ আর্নার বন্ডের সুবিধাসমূহ যাতে প্রবাসীরা সহজে পেতে পারে সে ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয় ।  

পরবর্তীতে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেন। কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দকে তিনি পরামর্শ প্রদান করেন। কনসাল জেনারেল মন্ত্রিপরিষদ সচিবকে কনস্যুলেট সফরের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউইয়র্ক, ২৭ অক্টোবর, ২০২২