NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৫ এএম

বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ ইমরান খান

 

 

 

 

পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিক্ষোভ মিছিল চলাকালীন গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সরকারবিরোধী লংমার্চ চলাকালীন এ ঘটনা ঘটে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে ইমরানকে বহনকারী কন্টেইনারে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। পিটিআই প্রধানের পায়ে তিনটি গুলি লেগেছে।ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানের পাশে থানা সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাত্তা গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

শীর্ষ নেতাসহ তিনজন আহত হলেও নিহতের কোনো ঘটনা ঘটেনি। ৭০ বছর বয়সী ইমরানের গুলিবিদ্ধ হলেও আপাতত তার কোনো বিপদ নেই। তার একজন জ্যেষ্ঠ সহকারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটি ছিল ইমরান খানকে হত্যার চেষ্টা। তাকে হত্যা করতে চাইছে কেউ।

একাধিক টেলিভিশন চ্যানেল পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। বোল টিভি জানিয়েছে, হামলার সময় পিটিআই দলের নেতা ইমরান ইসমাইল ছিলেন সাবেক প্রধানমন্ত্রী পাশে। এ সময় তিনি হামলাকারীকে দেখতে পান। ওই ব্যক্তি ইমরানের কন্টেইনারের সামনে ছিলেন। তার হাতে ছিল একে-৪৭ রাইফেল।পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে তদারকি করছে।