NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাঙামাটিতে দু’দিনের কঠিন চীবর দানোৎসব শুরু


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৪৯ এএম

রাঙামাটিতে দু’দিনের কঠিন চীবর দানোৎসব শুরু

 রাঙামাটির রাজবন বিহারে বেইন ঘর ও সুতা কাটা উদ্বোধনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ৪৯তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে এর উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায় এবং চাকমা রাণী ইয়েন ইয়েন। এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী ৪৯তম কঠিন চীবর দানোৎসবে লাখো পুণ্যার্থী অংশ নিয়েছেন। এ উৎসবকে ঘিরে দুইদিন ধরে রাঙামাটি শহর উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ধর্মীয় উৎসব হলেও পুরো আয়োজনটি পরিণত হয় পার্বত্যবাসীর মিলন মেলায়।এদিকে বৌদ্ধ ধর্মালম্বীদের এ উৎসবেকে কেন্দ্র করে বিহার এলাকায় খাদ্যসামগ্রী, বস্ত্রসহ নানা সামগ্রীর দোকান-পসরা সাজিয়ে মেলা বসেছে।  

আগামীকাল শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান এবং ২৪ ঘণ্টার মধ্যে তৈরি পূণ্যার্থীদের কঠিন চীবর দান উৎসর্গের মধ্যে দিয়ে পাহাড়ে মাসব্যাপী শুরু হওয়া দানোত্তম কঠিন চীবর দানোৎসবের পরিসমাপ্তি ঘটবে। রাঙামাটি রাজবন বিহারে ১৯৭৭ সালে এক স্বর্গীয় অনুভূতিতে বনভান্তে বিশাখা প্রবর্তিত নিয়মে সর্বপ্রথম কঠিন চীবর দান প্রচলন করেন। এর আগে রাঙামাটি জেলার লংগদু উপজেলার তিনটিলা বৌদ্ধ বিহারের ১৯৭৩ সালে এই কঠিন চীবর দান করা হয়। রাঙামাটি রাজবন বিহারে ৪৬ বছর ধরে এ নিয়মে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়ে আসছে।