NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজশাহীতে জেলহত্যা দিবসে বিশেষ দোয়া মাহফিল ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫২ এএম

রাজশাহীতে জেলহত্যা দিবসে বিশেষ দোয়া মাহফিল ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


রাজশাহীর তানোরে উপজেলার ১নং কলমা ইউপির (কিসমত বিল্লী স্কুল এন্ড কলেজ) আয়োজিত ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও এইচ এস সি পরিক্ষার্থী ছাত্র ছাত্রীদের বিদায় অনুষ্ঠান- অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩রা- নভেম্বর কিসমত বিল্লী স্কুল এন্ড কলেজ আয়োজিত ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র- ছাত্রীদের বিদায় অনুষ্ঠান- অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন; তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাইনুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।

এসময় ময়না চেয়ারম্যান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন; ( আজ শোকাবহ ৩রা নভেম্বর জেলহত্যা দিবস) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি- বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার একান্ত ঘনিষ্ট রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

আমি আজকের এই দিনে কিসমত বিল্লী স্কুল এন্ড কলেজের এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র- ছাত্রীদের বিদায় লগ্নে জাতীয় ৪ চার নেতার রাজনৈতিক জীবনের কৃতিত্বপূর্ণ দিনগুলোর স্বৃতীচারণ করে আজকের নতুন প্রজন্মেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি- বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার একান্ত ঘনিষ্ট রাজনৈতিক সহচর এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার জীবন ও রাজনৈতিক আর্দশ হৃদয় মনে লালন করার আহবান জানাচ্ছি।

একটি সু-শিক্ষিত উন্নত আধুনিক ডিজিট্যালি বাংলাদেশ বিনির্মানে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক হাতকে শক্তিশালী করার লক্ষে এগিয়ে আশার নির্দেশনা দিচ্ছি। আমাদের ছেলে
মেয়েরা দেশরত্ন শেখ হাসিনার ন্যায় নিজেদের জ্ঞান অর্জন পূর্বক দেশ ও জাতির কল্যানে এগিয়ে আশবে এটাই আমাদের কামনা।