NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ খেলার উদ্বোধন


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ খেলার উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মুক্তাগাছা সমাজ সেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নকআউট ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচের ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ২য় ম্যাচের খেলার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা। এ উপলক্ষে এক উদ্বোধনী সভা সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তার মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালোড়া পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রানা, সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুনিরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, ইউপি সদস্য হান্নান খন্দকার প্রমূখ। এসময় পৌর কাউন্সিলর সাবু প্রাং, সমিতির সদস্যগণ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। উক্ত খেলায় কাহালু চাঁদপুর খেলোয়ার কল্যান সমিতি ৪-২ গোলে আদমদীঘি নূরানী একাডেমিকে পরাজিত করে জয়ী হয়। খেলা পরিচালনা করেন আর্মি সুমন। তাকে সহযোগিতা করেন মজনু শাহ ও হেফজুল ইসলাম।