NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নকল প্রতিরোধে ডিজিটাল সফটওয়্যার সল্যুশন শীর্ষক কর্মশালা


মশিউর আনন্দ, ঢাকা প্রতিনিধি: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫১ এএম

নকল প্রতিরোধে ডিজিটাল সফটওয়্যার সল্যুশন শীর্ষক কর্মশালা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ও লিডস করপোরেশন লিমিটেড এর সহযোগিতায় পার্লামেন্ট ক্লাব, জাতীয় সংসদ ভবন, ঢাকায় সকাল ১০.৩০ টায় 'দ্রব্য-সামগ্রী নকল প্রতিরোধে ডিজিটাল সফটওয়্যার সল্যুশন শীর্ষক' একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান, সভাপতি হিসেবে অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং বিশেষ অতিথি হিসেবে লিডস্ করপোরেশন লিমিটেড এর ব‍্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালকবৃন্দ, লিডস করপোরেশন লিমিটেড এর Mr. Dz Hamal, Mr. George, Mr. Catherine ও কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন  প্রতিষ্ঠানের যথা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণ গ্রুপ, এসিআই, পোলার, নেসলে, আড়ং, মিল্ক ভিটা, ব্রাক, ইফাদ, ডান ফুড ইত‍্যাদি প্রতিনিধিবৃন্দ।

সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। সভায় নকল পণ‍্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ, মোড়কজাত নীতিমালা অনুযায়ী পণ‍্যের গায়ে এমআরপি প্রদান এবং আমদানিকৃত পণ‍্যের গায়ে আমদানিকারকের সিল প্রদানের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে কিছু অসাধু ব‍্যবসায়ী স্বনামধন‍্য প্রতিষ্ঠানের পণ‍্য বিশেষ করে ঔষধ, কসমেটিকস পণ‍্য, শিশু খাদ‍্য এবং ইলেকট্রনিক পণ‍্য নকল করে বিক্রয় করছে। দ্রব‍্য- সামগ্রী নকল প্রতিরোধে 'ডিজিটাল সফটওয়্যার সল‍্যুশন' শীর্ষক সফটওয়্যারটি কিভাবে সহায়ক হবে সে বিষয়ে লিডস্ করপোরেশন একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। লিডস্ করপোরেশন অংশগ্রহণকারীবৃন্দের সফটওয়্যার সম্পর্কে  বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

অধিদপ্তরের মহাপরিচালক নকল পণ‍্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি কোম্পানির পণ‍্য যেন নকল করা না হয় সে বিষয়ে কোম্পানিগুলোকে সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানান। আলোচনা শেষে মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণে সকলে  সমন্বিতভাবে যেন কাজ করে এই আশাবাদ ব‍্যক্ত করেন।