NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

লসঅ্যাঞ্জেলসে ফোবানার ৩৬তম সম্মেলন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৪ এএম

লসঅ্যাঞ্জেলসে ফোবানার ৩৬তম সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট: উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর জোট ফোবানার ৩৬ তম বাংলাদেশ সম্মেলন এবার লসঅ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফোবানার নির্বাহী কমিটির সহ-সভাপতি জাহিদ হোসেনপিন্টু। স্থানীয় সময় সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত ওই সম্মেলন অনুষ্ঠিন হওয়ার দিন ধার্য করা হয়েছে।

ফোবানার নির্বাহী চেয়ারম্যান আতিকুর রহমান জানান, লসএঞ্জেলেসের বারব্যাঙ্ক ম্যারিয়ট হোটেলে ফোবানার সম্মেলনের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। একই হোটেলের বলরুমে এর আগেও কয়েকবার ফোবানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এবার সম্মেলনকে সামনে রেখে ফোবানার এই প্রথম নতুন পন্থায় ‘হোস্ট কমিটি’ গঠিত হচ্ছে। ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি সংগঠনের সমন্বয়ে হোস্ট সংগঠনের নাম হবে ‘সম্মিলিত সংগঠন সমূহ’।

এসব সংগঠনের নেতাদের সমন্বয়েই হোস্ট কমিটির ব্যানারে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হচ্ছে বলে এ সংবাদদাতাকে জানিয়েছেন লসঅ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির লিডার কাজী মশহুরুল হুদা।

ইতিমধ্যে কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- চেয়ারম্যান হিসেবে জাহিদ হোসেন পিন্টু (বাংলাদেশ অ্যাকাডেমি), কনভেনর হিসেবে আবুল ইব্রাহিম (বৈশাখী), মেম্বার সেক্রেটারি হিসেবে সৈয়দ এম হোসেন বাবু (বালা) এবং কোষাধ্যক্ষ হিসেবে দেওয়ান জামির (বালা) রয়েছেন।

কাজী মশহুরুল হুদা বলেন, “এভাবেই সকল প্রবাসীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে ফোবানার এই সম্মেলন আয়োজনে। শিগগিরই হোস্ট কমিটির তালিকাসহ রেজিস্ট্রেশনের গতি-প্রকৃতি জানানো হবে।” তিনি জানান, ফোবানার নির্বাহী কমিটি ইতিমধ্যে কানাডা ও আমেরিকার বিভিন্ন স্টেটের নেতাদের সাথে যোগাযোগ করেছেন।

অংশগ্রহণেচ্ছুকদের ‘রিহার্সাল’ শুরুর পরামর্শও দেওয়া হয়েছে জানিয়ে ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, “ফোবানাকে বিশেষ গোষ্ঠী অথবা কোন কর্পোরেট হাউজের কাছে জিম্মি করে রাখার সুযোগ নেই। ফোবানা হচ্ছে বাঙালি সংস্কৃতি বিকাশের পাশাপাশি প্রবাস প্রজন্মকে বঙিালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। আমরা এখন থেকে সে পথেই অবিচল থাকবো।”