NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাংলাদেশের হজ্জ যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন হবে : পররাষ্ট্রমন্ত্রী


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫০ এএম

বাংলাদেশের হজ্জ যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন হবে : পররাষ্ট্রমন্ত্রী

থেকে হজ্জে গমনেচ্ছু যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখন ঢাকা থেকেই সম্পন্ন করা যাবে। বাংলাদেশ সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপির সাথে সাক্ষাতকালে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ থেকে হজ্জে গমনেচ্ছুরা সৌদি আরবে যাত্রার আগে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত সকল প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন করতে পারবেন বলে সৌদি উপ-স্বরাষ্ট্র মন্ত্রী বৈঠকে অবহিত করেছেন। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের সাথে সৌদি আরবের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি সরকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সাথে এই রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার জন্য সৌদি বাদশাহ, সৌদি যুবরাজ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সৌদি উপমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। উপমন্ত্রী অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য সৌদি আরবের আগ্রহের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বৈঠকে বলেন, বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। এছাড়া তিনি ঢাকা সফরের জন্য সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান।