NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণঃজীবননগরে কৃষিমন্ত্রী


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণঃজীবননগরে কৃষিমন্ত্রী

 

 

মোহাম্মদ আবদুল্লাহ ,চুয়াডাঙ্গা থেকে

করোনা পরিস্থিতি,রাশিয়া ইউক্রেন যুদ্ধ,আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস,জনসংখ্যার আধিক্য,প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি মসলা জাতীয় ফসল উৎপাদনেও এ সাফল্য অর্জিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে জাহিদুল ইসলামের কৃষি খামার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.মো.আব্দুর রাজ্জাক।

এসময় তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকারের সময়োপযোগী নীতি প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের ফলে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।বর্তমান সরকার এখন সব মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। এক্ষেত্রে দানাদার খাদ্য,সবজি ও মসলা চাষের গুরুত্ব অপরিসীম। মানুষের পুষ্টি চাহিদা পূরণে সবজি উৎপাদন যেমন বৃদ্ধি করতে হবে তেমনি নিরাপদ ফল চাষেও গুরুত্ব দিতে হবে।ফসল উৎপাদনের ক্ষেত্রে কোন রাসায়নিক সারের ঘাটতি হবে না।বাড়ির আঙ্গিনায় বা মাঠে কেও খালি জায়গা ফেলে রাখবেন না।সকল খালি জমি ফসল উৎপাদন কজে ব্যবহার করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর,
কৃষি সচিব সায়েদুল ইসলাম,কৃষি বিভাগের ডিজি বেনজীর আলম,কৃষি মন্ত্রীর উপদেষ্টা হামিদুর রহমান,চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খাঁন,পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাষ চঁন্দ্র শাহা, সদর উপজেলার কৃষি অফিসার তালহা জোবায়ের,জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার,জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু মো.আব্দুল লতিফ অমল, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ সহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।