NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ন্যাচারাল অলিম্পিয়ায় বাংলাদেশি জাহাঙ্গীর আজিজির রৌপ্য জয়


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩৮ এএম

ন্যাচারাল অলিম্পিয়ায় বাংলাদেশি জাহাঙ্গীর আজিজির রৌপ্য জয়

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ন্যাচারাল অলিম্পিয়া-২০২২ এ দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর আজিজি । গত ১০ থেকে ১৩ নভেম্বর (চার দিনব্যাপী) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ন্যাচারাল অলিম্পিয়া-২০২২ অনুষ্ঠিত হয়।তৃতীয় বারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পেনসিলভেনিয়ার জাহাঙ্গীর আজিজি। এ প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে দু’টি বিভাগে অংশগ্রহণ করেন। স্পোর্টস মডেল গ্র্যান্ড মাস্টারে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক জিতেছেন। বিচ বডি ওপেন ক্যাটাগরিতে তিনি চতুর্থ স্থান অর্জন করেন। তিনি বলেন, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি বলেই গর্বিত। আগামী বছর আবারও আমি এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেব ইনশাআল্লাহ! আমার এই বিজয় বাংলাদেশের বিজয়।উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ন্যাচারাল অলিম্পিয়া প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক জিতেন বাংলাদেশি বংশোদ্ভূত জাহাঙ্গীর আজিজি। একটি স্বর্ণ পদক লাভ করেন বডি বিল্ডিংয়ে আর অপরটি স্পোর্টস মডেলে।১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর আজিজি। দীর্ঘদিন তিনি নিউ ইয়র্কে বসবাসের পর ২০০৩ সালে পেনসিলভেনিয়ার আপার ডারভিতে বসবাস শুরু করেন। জাহাঙ্গীর আজিজি পূর্বেও বাংলাদেশের জন্য সন্মান বয়ে এনেছেন। বাংলাদেশ গেমসে তিনি ১৯৮৭ ও ১৯৮৮ সালে স্বর্ণ পদক লাভ করেছিলেন। এ ছাড়াও তিনি ১৯৮৭ ও ৮৮ সালে মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় মিস্টার বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ২নং ওয়ার্ডের আসপদ্দী গ্রামের মো. শাহজাহান আলীর বড় ছেলে জাহাঙ্গীর আজিজি।