NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:২০ পিএম

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ রাজশাহীর ৫ থানার ত্রি-বার্ষিক সম্মেলন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :




সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া, শাহ মখদুম, মতিহার ও চন্দ্রিমা থানা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসান খন্দকার। সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজশাহী জেলার সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ও সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ।

সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী মহানগরীর ৫টি থানার কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ হলেন, বোয়ালিয়া থানার সভাপতি মোছাঃ রেশমা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, রাজপাড়া থানার সভাপতি তাসনিকা শাপলা , সাধারণ সম্পাদক লিটন দাস, শাহ মখদুম থানার সভাপতি মোছাঃ সুরভী , সাধারণ সম্পাদক সুমন হোসেন, মতিহার থানার সভাপতি মোঃ হাসানুজ্জামান , সাধারণ সম্পাদক রানা ইসলাম, চন্দ্রিমা থানা সভাপতি হাফিজা খাতুন হ্যাপি , সাধারণ সম্পাদক মোছাঃ চাম্পা বেগম।