NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিলো জাপান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪২ এএম

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিলো জাপান

দুই বদলি খেলোয়াড়ের গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো জাপান৷ এদিকে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যে বুধবারের প্রথম খেলাটি ০-০ গোলে ড্র হয়েছে। ম্যাচের প্রথম গোলটি পেয়েছিল জার্মানি৷ ৩৩ মিনিটের সময় জাপানের গোলরক্ষক গন্ডা জার্মানির রাউমকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি৷ সেই সুযোগ সহজেই কাজে লাগান গুনডোয়ান৷

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে প্রথম গোল পায় জাপান৷ মিনামিনোর নেয়া শট জার্মান গোলরক্ষক নয়ার ঠেকিয়ে দিলে ফিরতি বল থেকে গোল করেন ৭১ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা দোয়ান।

 


এরপর ৮৩ মিনিটের সময় গোল করেন আসানো৷ ইতাকুরার ফ্রি-কিক থেকে বল পেয়ে শ্লটারবেককে বোকা বানিয়ে গোল করেন ৫৭ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা আসানো৷

জাপানের ২১টি বিশ্বকাপ গোলের মধ্যে চারটি দিয়েছেন বদলি খেলোয়াড়রা৷

জাপানের প্রথম গোলের আগে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল জার্মানি৷ কিন্তু জাপানের গোলরক্ষক গন্ডার কারণে তা সম্ভব হয়নি৷

 

ফিফার সিদ্ধান্তের প্রতিবাদ

সমকামীদের প্রতি সমর্থন জানাতে হাতে ‘ওয়ান ব্যান্ড’ বন্ধনী পরার উপর ফিফার দেয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে খেলা শুরুর আগে হাত দিয়ে মুখ ঢেকে ছবি তোলেন জার্মান ফুটবলাররা৷

বিশ্বকাপ শুরুর আগে জার্মানিসহ ইউরোপের সাত দেশের অধিনায়কেরা জানিয়েছিলেন, তারা হাতে ‘ওয়ান-লাভ' বন্ধনী পরে নামবেন৷

কিন্তু ফিফা জানিয়ে দেয়, আনুষ্ঠানিক পোশাকের অংশ না হওয়ায় কেউ এই বন্ধনী পরে নামলে শাস্তি দেয়া হবে৷ এর মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো ছাড়াও অন্য শাস্তিরও আশঙ্কা করা হয়েছিল৷ তাই ইংলিশ অধিনায়ক এই বন্ধনী পরেননি৷ জার্মানির অধিনায়ক মানুয়েল নয়ার কী করেন সেটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে৷ তিনি বন্ধনী পরেননি৷ তবে পুরো দল অন্যভাবে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল৷

জার্মান ফুটবল ফেডারেশন ছবিটি শেয়ার করে লিখেছে, রাজনৈতিক বিবেচনায় ঐ (বন্ধনী পরার) সিদ্ধান্ত নেয়া হয়নি... মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হতে পারে না৷ স্টেডিয়ামে উপস্থিত থাকা জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা বলেন, ফিফার নিষেধাজ্ঞা ‘অনেক বড় ভুল' ছিল৷