NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন ও দক্ষিণ এশিয়া পরস্পরের সুপ্রতিবেশী ও উন্নয়নে সহযোগী: চাও লি চিয়ান


ওয়াং হাইমান,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:২৯ পিএম

চীন ও দক্ষিণ এশিয়া পরস্পরের সুপ্রতিবেশী ও উন্নয়নে সহযোগী: চাও লি চিয়ান

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান ২২ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে উচ্চ গুণগত মানের ‘এক অঞ্চল, এক পথ’ প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে ইচ্ছুক চীন। তা বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব ও বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবকে এগিয়ে নিতে এবং উন্নয়নের অগ্রগতি বাস্তবায়নে খুব বেশি প্রয়োজন। 

গত ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ চীন-দক্ষিণ এশিয়া মেলা অনলাইন ও অফলাইনে ইয়ুন নান প্রদেশের রাজধানী খুনমিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা মুখপাত্র বলেন, দক্ষিণ এশিয়া মেলা হচ্ছে এতদঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের বহুপাক্ষিক কূটনীতি, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এবং মানবিক যোগাযোগ চালানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। 

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সম্মিলিতভাবে নতুন সুযোগ ভাগাভাগি করে নতুন উন্নয়ন অনুসন্ধান করা’। মোট ৮০টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ৩০টিরও বেশি দেশের সরকারী সংস্থা, ৬৪টি দেশি-বিদেশি শক্তিশালী শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নেয়। মেলায় মোট ৪০০ বিলিয়ন ইউয়ান মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

এই সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরের সুপ্রতিবেশী এবং উন্নয়ন সহযোগী। গত বছরের চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বাণিজ্য পরিমাণ ছিল ১৮৭.৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯ সালের কোভিড-১৯ মহামারীর আগের চেয়ে ৫০ বিলিয়ন ডলার  বেশি এবং দশ বছর আগের চেয়ে দ্বিগুণ। এর মধ্যে চীন ও ভারতের বাণিজ্যের পরিমাণ এ বছরের প্রথম নয় মাসে ছিল ১০৩.৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২১ সালের তুলনায় ১৪.৬ শতাংশ বেশি। 

তিনি বলেন, চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোর, চীন ও শ্রীলংকার কলম্বো এবং হাম্বানটোটা বন্দরসহ আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ প্রকল্পের সহযোগিতা স্থিতিশীলভাবে এগিয়ে চলছে। দু’পক্ষের মানবিক বিনিময়ও বৃদ্ধি পেয়েছে। সূত্র: ওয়াং হাইমান, সিএমজি।