NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

আদমদীঘিতে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবসের প্রস্ততি সভা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ এএম

আদমদীঘিতে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবসের প্রস্ততি সভা

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে
এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ নভেম্বর বেলা১১ টায় আদমদীঘি উপজেলা
সভাকক্ষে এই প্রস্ততিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক
তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার ওসি রেজাউল করিম রেজা , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান মোঃ আব্দুল হক (আবু), উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউ পি চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউ পি চেয়ারম্যান গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দীন, সাংবাদিক হাফিজার রহমান, খায়রুল ইসলাম, বেনজির আহমেদ সহ প্রমুখ। এছাড়া একই বৈঠকে মাসিক আইনশৃংখলা ও মাসিক সাধারণ
সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।