NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইউএসএ ৯৭-৯৯ এর থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি


জামিল সারোয়ার প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩০ এএম

ইউএসএ ৯৭-৯৯ এর থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি

বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, ফেসবুকভিত্তিক এমন একটি গ্রুপের নাম ‘ইউএসএ ৯৭-৯৯’। গত ২৯ নভেম্বর কুইন্সের বেলরসের একটি রেস্টুরেন্টে এই গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি। 

 

এতে সদস্যরা সপরিবারে অংশ নিয়েছেন। অনেকদিন পর একে অন্যকে কাছে পেয়ে মেতে ওঠেন গল্প, কথা আর আড্ডায়। থ্যাংক্সগিভিং নৈশভোজের খাদ্য তালিকার অন্যতম আকর্ষণ ছিল হচ্ছে টার্কি রোস্ট। 

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের এডমিন জামিল সারোয়ার । তিনি সংগঠনের ইতিহাস এবং তাদের ভবিষৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনটির এডমিন শামস শাহরিয়ার বলেন ভবিষ্যতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন । কমিউনিটিতে অবদান রাখার জন্য অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা

ছাড়া উপস্থিত ছিলেন শো টাইমস মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলমগীর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭-৯৯ সংগঠনের সদস্য নয়ন হোসেন, খন্দকার সুমন, সর্দার  হোসেন, খন্দকার সোহাগ, জোবায়ের জাহিদ, সুমন মোদক, তানজিনা রিয়া, রাবু কেয়া, সোনিয়া হক, সোনিয়া রহমান, রিজভী খলিফা, সোনিয়া । এছাড়া সংগঠনটি সদস্য সোহাগ খন্দকার , নুপুর হোসাইন , জেসমিন শাহরিয়ার ও নয়ন হোসাইনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।