NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মুজিব শত বর্ষ বার্ষিকীতে ছাতিয়ানগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার স্বরপ বাড়ি পেল ৯ টি ভূমিহীন পরিবার


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৪ এএম

মুজিব শত বর্ষ বার্ষিকীতে ছাতিয়ানগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার স্বরপ বাড়ি পেল ৯ টি ভূমিহীন পরিবার

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


 বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৩০ নভেম্বর -২০২২ ইং বুধবার সকাল ১০ টায়
 " মুজিব শত বার্ষিকী " উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরপ " ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট্ট আখিড়া গ্রামের খাড়ি ব্রীজ পাশে ৯ টি পরিবারকে ঘর প্রদান কাজের শুভ উদ্বোধন করলেন আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার। এসময় সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প অফিসার মোঃ আমির হোসেন এবং আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু), এবং উপহার হিসেবে ৯ টি পরিবারের সদস্যগন, এছাড়াও এলাকার বেশ গন‍্যমান‍্য বাক্তিবর্গগন।
মাননীয় চেয়ারম্যান সাহেব বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উপহার স্বরপ এই এলাকায় ৯ টি পরিবারের মাঝে সরকারি অর্থায়নে বাড়ি উপহার হিসেবে প্রদান করা হবে। বতর্মান সরকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সব সময় গরীবের পাশে আছেন। তাই অসহায় দুস্থ মানুষের সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামীতে এই উন্নয়ন ধারাবাহিকতা ভাবে করে যাবে ইনশাআল্লাহ।