NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
গত বছরের অক্টোবর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে এই কিংবদন্তি ফুটবলারের

হাসপাতালে ভর্তি পেলে, মেয়ে বললেন অবস্থা 'গুরুতর নয়'


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩২ এএম

হাসপাতালে ভর্তি পেলে, মেয়ে বললেন অবস্থা 'গুরুতর নয়'

 

 


ক্যান্সারের নিয়মিত চিকিৎসার জন্য ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবরটি প্রকাশিত হওয়ার পর তার মেয়ে কেলি নাসিমেন্তো জানিয়েছেন, হঠাৎ সিদ্ধান্তে বা গুরুতর কোনো কারণে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

ইএসপিএন ব্রাজিল বুধবার জানায়, পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্যগত সমস্যাগুলো আরও গভীরভাবে মূল্যায়নের জন্য কয়েকটি পরীক্ষা করা হচ্ছে।

 

এরপর কেলি ইনস্টাগ্রামে লেখেন, তার বাবাকে নিয়ে আশঙ্কার কিছু নেই।

“আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে মিডিয়াতে আজ প্রচুর কথা হচ্ছে। তার হাসপাতালে চিকিৎসা চলছে। কোনো এমার্জেন্সি বা আশঙ্কাজনক কিছু নয়।”

শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার।

 

ইএসপিএন ব্রাজিলের খবর অনুযায়ী, ৮২ বছর বয়সী পেল হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসকদের উদ্বেগ, কেমোথেরাপিতে প্রত্যাশিত ফলাফল মিলছে না।

ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালীন সময়ে খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। বছরের পর বছর ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।