NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
তবে মেসি একটিও গোল করেনি

পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৩৬ এএম

পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

 

গোলশূন্য প্রথমার্ধের পর ডেডলক ভাঙেন আলেক্সিস মাক আলিস্তের, লাগাম হাতে আসে হুলিয়ান আলভারেসের দারুণ গোলে।

অসংখ্য আক্রমণের মুখে অভেদ্য দেয়াল হয়ে রইলেন ভয়চেখ স্ট্যাসনি। পেনাল্টি মিস করে সবচেয়ে বড় হতাশার জন্ম দিলেন অধিনায়ক নিজেই। তবে এই আর্জেন্টিনা তো ভেঙে পড়ার দল নয়। প্রমাণ মিলল দ্বিতীয়ার্ধ শুরু হতেই। আলেক্সিস মাক আলিস্তেরের গোলে মিলল দিশা। হুলিয়ান আলভারেসের গোলে লাগাম এলো হাতে। সব শঙ্কা দূর করে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল লিওনেল স্কালোনির দল।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে বুধবার রাতে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শুধু শেষ ষোলোর টিকেটই নয়, দারুণ এই জয়ে গ্রুপ সেরাও হয়েছে দুবারের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট আর্জেন্টিনার। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

টেবিলের শীর্ষে থেকে শেষ রাউন্ডে খেলতে নামা পোল্যান্ড ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে একই সময়ে শুরু অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বড় জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত মেক্সিকো ২-১ গোলে জয় পায়। ফলে তাদের সমান ৪ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে পরের ধাপে ওঠে ইউরোপের দলটি।৩ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করল সৌদি আরব।শেষ ষোলোয় পোল্যান্ডের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।গোল চাই, যেকোনো মূল্যে- সেই চেষ্টায় শুরু থেকেই নেমে পড়ে আর্জেন্টিনা। সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে চেষ্টা করেন লিওনেল মেসি, তবে তার পায়ের শটে তেমন জোর ছিল না, অনায়াসে ঠেকান গোলরক্ষক।

তিন মিনিট পর স্ট্যাসনির কঠিন পরীক্ষা নেন মেসি। দুরূহ কোণ থেকে তার শট কর্নারের বিনিময়ে ফেরান পোলিশ গোলরক্ষক। ষোড়শ মিনিটে মেসির পাস ডি-বক্সে পেয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে উড়িয়ে মারেন মার্কোস আকুনিয়া।পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

মূলত রক্ষণ সামলে প্রতি-আক্রমণের কৌশল নেয় পোল্যান্ড। প্রথমার্ধে তারা তেমন কোনো আক্রমণ করতে না পারলেও ঘর সামলে রাখায় সফল।২৮তম মিনিটে পরপর দুটি ভালো সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। আলভারেসের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর আকুনিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। ৩২তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা; আনহেল দি মারিয়ার কর্নারে বাঁক খেযে বল দূরের পোস্টে যাচ্ছিল, কর্নারের বিনিময়েই ঠেকান স্ট্যাসনি।

 

পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

তিন মিনিট পর আর্জেন্টিনা শিবিরে যোগ হয় আরও বড় হতাশা। তাদের আরেকটি আক্রমণ রুখতে গিয়ে দুর্ঘটনাবশত মেসির মুখে আঘাত করে বসেন স্ট্যাসনি। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। কিন্তু মেসির শট অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন স্ট্যাসনি।প্রথম ৪৫ মিনিটে আর্জেন্টিনার আক্রমণের ঢেউ কতটা প্রবল ছিল, তা বোঝা যায় পরিসংখ্যানে চোখ রাখলেও। প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে মোট ১২টি শট নেয় তারা, যার সাতটিই লক্ষ্যে। জবাবে পোলিশরা নেয় দুটি লক্ষ্যভ্রষ্ট শট।

বিরতিতে আর্জেন্টিনার জন্য একটাই স্বস্তির খবর; অন্য ম্যাচেও স্কোরলাইন গোলশূন্য ড্র। এই অবস্থায় গ্রুপ রানার্সআপ মেসিরা।পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

দ্বিতীয়ার্ধ শুরু হতেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। এই অর্ধের ৬৮ সেকেন্ডের মাথায় নাহুয়েল মোলিনার পাস বক্সে পেয়ে মাক আলিস্তেরের কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল।গোল খেয়ে আক্রমণে মনোযোগ দেয় পোল্যান্ড। তিন মিনিট পর সমতার সুযোগও তৈরি করে তারা। তবে কামিল গ্লিকের হেড একটুর জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।

ওদিকে সৌদি আরবের জালে দ্বিতীয়ার্ধ শুরুর সাত মিনিটের মধ্যে দুবার বল পাঠায় মেক্সিকো। তাতে জমে ওঠে পয়েন্ট টেবিলের লড়াইও।৫৬তম মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকে ঠিকমতো শট নিতে পারেননি মেসি। এমন সুযোগ তৈরি করেও নষ্ট করায় তার চোখেমুখে ফুটে ওঠে হতাশা। পাঁচ মিনিট পর বক্সে দারুণ পজিশনে ফাঁকায় বল পান মাক আলিস্তের। কিন্তু বিনা বাধায় গোলরক্ষক বরাবর শট নেন ব্রাইটনের এই মিডফিল্ডার।পোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

৬৭তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন আরভারেস। এনসো ফের্নান্দেস পাস বাড়ান বক্সে। প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ঠাণ্ডা মাথায় প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় জায়গা বানিয়ে ডান পায়ের জোরাল শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।বাকি সময়েও মুহুর্মুহু আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। এই অর্ধে গোলের জন্য ১১টি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যে রাখে তারা।

অদ্ভূত ব্যাপার, কিছুটা সময় আক্রমণের চেষ্টার পর ফের ঝিমিয়ে পড়ে পোল্যান্ড। ছিটকে পড়ার শঙ্কা থাকা সত্ত্বেও লেভানদোভস্কিদের খেলায় তেমন কোনো তাড়াই দেখা যায়নি। লুসাইল স্টেডিয়ামে তখনও ২-০ গোলে এগিয়ে মেক্সিকো; তাদের সঙ্গে তখন পোলিশদের পয়েন্ট সমান, গোল ব্যবধানও সমান। তার মানে, নিজেরা একটি গোল খেলে অথবা মেক্সিকো ওই দিকে আরেকটি গোল দিলেই বিদায়ঘণ্টা বেজে যেত পোল্যান্ডের।শেষ পর্যন্ত তা না হলেও তা ভালোই নাড়িয়ে দেয় দলটিকে। ম্যাচ শেষে কিছুটা অপেক্ষার পর মেক্সিকো-সৌদি ম্যাচ শেষের খবর আসতেই আনন্দে ফেটে পড়ে লেভানদোভস্কিরা। টিকে থাকার লপোলিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাআর আর্জেন্টিনা শিবিরে? ম্যাচ শেষের বাঁশি বাজতেই তাদের মুখে ভিড় করে চওড়া হাসি, এ যেন বুকের ওপর থেকে পাহাড়সম এক চাপ সরে যাওয়ার স্বস্তি ও ভালোলাগার বহিঃপ্রকাশ।ফেভারিটের বেশে, টানা ৩৬ ম্যাচ অপরাজিত আর সাড়ে তিন বছরের অপরাজেয় পথচলার চেয়ে আসরের শুরুটা যে হয়েছিল বড্ড বাজে। পুঁচকে সৌদি আরবের বিপক্ষে এগিয়ে গিয়েও হেরে বসেছিল ২-১ গোলে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মেক্সিকোর বিপক্ষে যেন স্নায়ুচাপ পেয়ে বসেছিল তাদের। সেই কঠিন ম্যাচে দারুণ গোলে পথ দেখান মেসি। পরে ফের্নান্দেসের গোলে পাওয়া জয়ে ঘুরে দাঁড়ায় তারা।তারপরও কোনো কিছুই নিশ্চিত ছিল না। তবে ফিরে পাওয়া পুরনো ছন্দে শুরু থেকে যেভাবে পোল্যান্ডকে চেপে ধরে মেসিরা, অসাধারণ। পেনাল্টি থেকে তার গোল করতে না পারা দুশ্চিন্তা বাড়ালেও, তা দীর্ঘস্থায়ী হয়নি।সব শঙ্কা ঝেড়ে ফেলে এবার নকআউট মিশনে নামার পালা। এই ধাপের প্রথমে আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিপক্সে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।পরদিন ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।