NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বিএনপির আগুন-লাঠির বিরুদ্ধে খেলা হবে: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

বিএনপির আগুন-লাঠির বিরুদ্ধে খেলা হবে: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, বিএনপির আগুন আর লাঠির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে ১০ ডিসেম্বর খেলা হবে।’  বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।  দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন  ওবায়দুল কাদের বলেন, ‘হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। হাওয়া ভবনের আরেক নাম খাওয়া ভবন। তারেক রহমান ওয়ান ইলেভেন সরকারের কাছে মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার অঙ্গীকার করেছে। রাজনীতি করবে না বলে লন্ডনে পাড়ি জমিয়েছে। সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করে এফবিআই এর কাছে ধরা খেয়েছে। হওয়া ভবন থেকে কত টাকা পাচার হয়েছে তার হিসাব হচ্ছে, ফেরত আনা হবে।’

  মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ফখরুল এখন নাটক শুরু করেছেন। কোথাও সমাবেশ দিয়ে সাত দিন আগে থেকে নাটক শুরু করেন। বলে সরকার বাধা দিচ্ছে। অথচ তারা সাত দিন আগে থেকে হাড়ি-পাতিল, মশার কয়েল, বস্তা ভরে টাকা নিয়ে সেখানে যায়। কুমিল্লায় তো কেউ বাধা দেয়নি। বিএনপি মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, এদের মুখে মধু অন্তরে বিষ। আমরা রাজশাহীতে বলে দিয়েছি পরিবহন ধর্মঘট হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-ঢাকায় ও কোনো পরিবহন ধর্মঘট হবে না।’   কাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সেতুমন্ত্রীর ফেসবুক থেকে  এর আগে গোপালগঞ্জ পৌর পার্কে বেলা ১২ টা ১০ মিনিটে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।   সম্মেলনের দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, মাহাববু আলী খানকে সভাপতি ও জিএম সিহাবউদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।