NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সারিয়াকান্দিতে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৪০ এএম

সারিয়াকান্দিতে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ক্রীড়া সংস্থার ও পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের আয়োজনে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরী এন্ড মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি উদ্বোধন করেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ(ওসি)রাজেশ কুমার চক্রবর্তী,জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি,উপজেলা পরিষদের সদস্য আইয়ুব আলী তরফদার, এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল,পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মামুন জিয়াউল হক রতন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ফুটবল প্রেমী হাজারো দর্শক উপস্থিত ছিলেন। খেলায় শিবগঞ্জ উপজেলা ফুটবল একাদশ ধুনট ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।পরে অতিথিবৃন্দ ফাইনাল খেলার অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।