NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনা জনগণের জন্য অপূরণীয় ক্ষতি:শোকসভায় সি চিন পিং


শুয়েই ফেই ফেই,বেইজিং: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৫:০২ এএম

চীনা জনগণের জন্য অপূরণীয় ক্ষতি:শোকসভায় সি চিন পিং

 

আন্তর্জাতিক:চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, চীনের জাতীয় কংগ্রেস, রাষ্ট্রীয় পরিষদ, চীনের গণ-পরামর্শ সম্মেলন, সিপিসি’র কেন্দ্রীয় সামরিক কমিশন বেইজিংয়ে গণ-মহাভবনে চিয়াং জে মিনের স্মরণে আড়ম্বরপূর্ণশোকসভার আয়োজন করেছে।প্রেসিডেন্ট সি চিন পিংওলি খ্য ছিয়াং-সহঅন্য নেতারা এতে উপস্থিত ছিলেন। চীনের বিভিন্ন জাতির মানুষ চিয়াং জে মিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

মঙ্গলবারগোটা চীনে পতাকা অর্ধনমিত রাখা হয়, সব গণ-বিনোদনের স্থান বন্ধছিল।সকাল দশটায় শোকসভা শুরু হয়। সবাই ৩ মিনিট নীরবতা পালন করেন।

শোকসভায় ভাষণ দেওয়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াং জে মিনের সারা জীবনের সফলতার ভূয়সী মূল্যায়ন করে বলেন, কমরেড চিয়াং জে মিন চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু মোকাবিলা করেছেন, রাজনীতি, অর্থনীতি ও প্রাকৃতিক দুর্যোগখাতের নানা কঠিন সমস্যা ও ঝুঁকি প্রতিরোধ করেছেন। বিশেষ করে চীনকে নেতৃত্ব দিয়ে সফলভাবে এশিয়ার আর্থিক সংকট রুখে দিয়েছেন। তিনি ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা প্রতিরোধ করেছিলেন।

জনাব সি বলেন, চিয়াং জে মিনের মৃত্যু সিপিসি, গণ-মুক্তিফৌজ এবং চীনা জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। সিপিসি’র কেন্দ্রীয় কমিটি দুঃখকে শক্তিতে পরিণত করা, চিয়াং জে মিনের অন্তিম ইচ্ছা লালন করা এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে অব্যাহত এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টি হল সিপিসি ও জনগণের কাজ সামনে এগিয়ে নেওয়ার নিশ্চয়তা। চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথ হল বর্তমানে চীনকে উন্নয়নের নেতৃত্ব দেওয়ার সঠিক পথ। জনগণ হল সিপিসি ও দেশের ভবিষ্যত নির্ধারণ করার মূল শক্তি। নতুন যাত্রায় আমাদের উচিত জনগণকে কেন্দ্র করে ভালোভাবে জনগণের সেবা করা এবং চীনাদের অভিন্নভাবে ধনীহওয়া বাস্তবায়ন করা।
সি চিন পিং জোর দিয়ে বলেন, সংস্কার-কাজ বর্তমান চীনের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চীনের উন্নয়ন বিশ্বকে ছাড়া হবে না, আর বিশ্বের সমৃদ্ধির জন্য চীন অনেক গুরুত্বপূর্ণ। নতুন যাত্রায় চীন শান্তি, উন্নয়ন, সহযোগিতা এবং উভয় কল্যাণের ভিত্তিতে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলবে, ‘এক অঞ্চল, এক পথ’-এর উচ্চ মানের উন্নয়ন জোরদার করবে, মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে এবং বিশ্বের সঙ্গে সামনে এগিয়ে যাবে। 

সবশেষে সি চিন পিং বলেন, চিয়াং জে মিন চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিলেওতাঁর অবদান, তাঁর চিন্তাধারা ইতিহাসে লেখা থাকবে এবং চীনাদের মনে থাকবে। সূত্র:শুয়েই ফেই ফেই,সিএমজি।