NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঢাকায় পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে কনস্যুলেট অফিসের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩০ পিএম

ঢাকায় পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে কনস্যুলেট অফিসের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ

 

 


নিউইয়র্ক (ইউএনএ): ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলা, ভাংচুর, দলীয় মহাসচিব সহ সিনিয়র নেতা-কর্মীদেরকে গণ গ্রেফতার, ছাত্রদল কর্মী হত্যা, বিএনপি অফিসে বোমা নাটক ও সকল রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং ঢাকায় ১০ ডিসেম্বরের মহাসমাবেশের সমর্থনে নিউইয়র্কে কনস্যুলেট অফিসের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্ক সিটির নরদান বুলেভার্ড¯’ বাংলাদেশ কনস্যুলেটের সামনে তাৎক্ষনিক এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।  
এতে যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি আলহাজ সোলায়মান ভ‚ইয়া, বিএনপি নেতা মিজানুর রহমান ভ‚ইয়া মিল্টন, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভ‚ইয়া, প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, শ্রমিকদল, জাসাস, মহিলা দল সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন এবং আওয়ামী লীগ সরকার বিরোধী শ্লোগান দেন। সমাবেশ থেকে বক্তারা সরকারের কর্মকান্ডের তীব্র সমালোচনা, ঢাকায় বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানান এবং ১০ ডিসেম্বরের সমাবেশের সফলতা কামনা করেন।   
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে উল্লেখযোগ্য দলীয় নেতা-কর্মীদের মধ্যে শামসুল ইসলাম মজনু, মোস্তফা কামাল পাশা বাবুল, আলহাজ বাবর উদ্দিন, কাজী আজম, ফিরোজ আহমেদ, আবদুস সবুর, শরীফ লস্কর, এবাদ চৌধুরী, আবুল কাশেম, মোশারফ সবুজ, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, সহ সভাপতি আতিকুল হক আহাদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, সাইফুর খান হারুন, শেখ হায়দার আলী প্রমুখ  সহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।