NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঠাকুরগাঁওয়ে বোনের বাড়িতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:০৮ এএম

ঠাকুরগাঁওয়ে বোনের বাড়িতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

 ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন ) সকালে উপজেলার ধর্মগড় শাহানাবাগ গ্রামের মৃত্যু সমীর উদ্দিনের স্ত্রী মুজলেমার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি রানিশংকেল থানার ওসি এসএম জাহিদ ইকবাল নিশ্চিত করেছেন। ওসি জানান, হানিফা বেগমের কোন স্বামী সন্তান নেই। দেশভাগ দেশ ভাগ হওয়ার সময় তিনি ও তাঁর এক ভাই ভারতে চলে যান। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। দীর্ঘদিন সেখানে বসবাস করার ফলে তিনি সেখানকার নাগরিকত্ব লাভ করেন। আর ধর্মঘর শাহানারা গ্রামের তার এক বোন ও দুই ভাইয়ের বাড়ি। ওই বৃদ্ধ প্রতিবছর মিলন মেলার সময় বাংলাদেশে থাকা দুই ভাইয়ের সাথে দেখা করতেন। কিন্তু এবছর করোনায় কারণে মিলনমেলা না হওয়ার দেখা করতে পারেনি। তাই তিনি গত ১২জুন পাসপোর্ট ও ভিসা মাধ্যমে রাণীশৈংকল তার ভাই ও বোনের বাড়িতে আসেন। তিনি আরো বলেন সোমবার (২০ জুন ) সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অজ্ঞান হয়ে মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্টক করেছেন। তারপরও লাশের ময়না তদন্ত করার জন্য প্রস্তুতি চলছে। ভারতের হাইকমিশনার যদি তার মরদেহ নিতে চায় তাহলে নিয়ে যাবে। নয়তো লাশটি তার বোনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।