NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীনা জেটলাইনার বিদেশি বাজারে প্রবেশ করলো


শিশির, বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৪৯ এএম

চীনা জেটলাইনার বিদেশি বাজারে প্রবেশ করলো

 

আন্তর্জাতিক:চীনের নিজস্ব তৈরি জেটলাইনার এআরচে-২১ তার প্রথম বিদেশি গ্রাহক ইন্দোনেশিয়ার ট্রান্সনুসুয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে চীনের জেটলাইনার প্রথমবারের মতো বিদেশের বাজারে প্রবেশ করেছে। তা ‘এক অঞ্চল এক পথ’ নির্মাণ ও নতুন উন্নয়ন বাস্তবায়নে খুব তাৎপর্যপূর্ণ।

এআরচে-২১ বিমানে রয়েছে ৯৫টি আসন এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী একে সাজানো হয়েছে। আসিয়ানের বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল বাজার দ্রুত উন্নত হচ্ছে। দ্বীপের সংখ্যা বেশি বলে জেটবিমান চলাচলের জন্য উপযোগী ইন্দোনেশিয়া।  
এআরচে-২১ বিমান এক উড়ালে ২২২৫ থেকে ৩৭০০ কিলোমিটার দূরে যেতে পারে। ২০১৬ সালের জুলাই মাসে বিমানের ব্যবসা শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১০০টি এআর-২১ বিমান গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বর্তমানে ১০০টি শহরে চালু রয়েছে এ বিমানের ৩০০টির বেশি ফ্লাইট এবং নিরাপদে ৫৬ লাখ যাত্রী পারাপার করেছে এআরচে-২১। সূত্র: শিশির,সিএমজি।