NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বর্ষার ঝিরি গান- জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৩ পিএম

বর্ষার ঝিরি গান- জাকিয়া রহমান

 

 

 

শুনিনি কতদিন বর্ষার ঝিরি গান, 

দেখিনি কতদিন মাঠ ভাসা বান, 

টিনের চালে বৃষ্টি ছন্দ আওয়াজ- 

ঝম ঝম কি এক তালের ভাঁজ।  




 

ধুকপুক করে বুক কাঁপন ত্রাসে,  

মেঘের গুমড়ানো কান্না হুতাশে।    

বিদ্যুতের ঝলক নয়নে চমকায়, 

গোমরা আকাশ সকাল সন্ধ্যায়।   



 

শোনা যায় বাজছে হারমোনিয়ামটা, 

হঠাৎ বজ্রপাতের চিৎকার কানফাটা!  

তার মাঝে মনুদা তাও গলা সাধছে,  

ভয়ে বাবুমনি মায়ের বুকে লুকাচ্ছে। 



 

 শুকনো আমার মুখ দেখে বাবা আদরে,

চুলে হাত বুলিয়ে বলেন, ভয় নাইরে! 

আমিতো আছি পাশে, শোনাই একটি- 

সেই ‘বৃষ্টি পরে টাপুর টুপুর’- ছড়াটি।  

 

মনে তো নেই, বলতোরে দেখি মামনি!

থাক আজ! বর্ষার গান মন দিয়ে চল শুনি।   

আহ! মামনির উনুনে উবলায় খিচুড়ি,  

সাথে ইলিশ ভাজা খাব আজ প্রাণ ভরি।  

 শুনিনি কতদিন, বিভূঁইয়ে গান বর্ষার!  

হিম শীতের দেশে যেখানে আজ বাস আমার, 

দিনমান শুধু দেখি মেঘ ঢাকা আকাশ-

বর্ষাকাল নেই, ঝরে বৃষ্টি সারা বর্ষ মাস।