NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা সম্মেলন ও কমিটি গঠন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৬ এএম

জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা সম্মেলন ও কমিটি গঠন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :



সম্প্রতি জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়ায় ৭ উপজেলার বসবাসরত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অংশ গ্রহণে জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা সম্মেলন এর উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ উপদেষ্টা অশোক সরকার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গনেশ মার্ডি, প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, মুখপাত্র ও দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, প্রচার সম্পাদক রামপ্রসাদ মাহাতো,কেন্দ্রীয় সদস্য বিভূতি ভূষণ মাহাতো, রংপুর জেলা সভাপতি কৃষিবিদ বিমল খালকো, বগুড়া জেলা সাবেক সভাপতি যুগেশ মাহাতো, নাটোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা সদস্য সচিব হিরালাল সিং, আদিবাসী ছাত্র পরিষদের বগুড়া জেলা সাবেক সভাপতি শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, আদিবাসী যুব পরিষদের সারিয়াকান্দি উপজেলা সভাপতি সুনীল রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সুজন কুমার রাজভর প্রমূখ্য। শুরুতে উদ্বোধন এরপর একটি মিছিল বগুড়া জেলা পরিষদ শুরু করে সাত মাথা হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সন্তোষ সিং (বাবু) সভাপতিত্বে ও আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব সপন কর্মিদাস।

সম্মেলনে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে পাচঁ শতাধিক এর অধিক নেতৃবৃন্দের অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে সর্বসম্মতিতে সম্মেলনে সভাপতি সন্তোষ সিং( বাবু), সাধারণ সম্পাদক সপন কর্মিদাস, সাংগঠনিক সম্পাদক হরেন উরাও কে করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।