NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চতুর্থ হাইনান দ্বীপ চলচ্চিত্র সিএমজি’র শিল্প, প্রযুক্তিকে প্রতিফলিত করে


জিনিয়া,বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:৪৯ এএম

চতুর্থ হাইনান দ্বীপ চলচ্চিত্র সিএমজি’র শিল্প, প্রযুক্তিকে প্রতিফলিত করে

 


২৫ ডিসেম্বর চায়না মিডিয়া গ্রুপ এবং হাইনান প্রাদেশিক গণ-সরকারের যৌথ উদ্যোগে ‘চতুর্থ হাইনান দ্বীপ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ প্রদেশটির সানইয়া শহরে শেষ হয়েছে।

এই বছরের চলচ্চিত্র উৎসবের‘গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডে’ বিশ্বের ১১৬টি দেশ এবং অঞ্চল থেকে মোট ৩৭৬১টি চলচ্চিত্র স্থান পেয়েছে।যার মধ্যে বিদেশি চলচ্চিত্র ৮০শতাংশেরও বেশি। অনলাইন ও অফলাইন পদ্ধতিতে এ বছরের ‘গোল্ডেন কোকোনাট অ্যাওয়ার্ডস’ এর বিচারক হিসেবে দেশ-বিদেশের ১৩জন চলচ্চিত্র শিল্পীর সমন্বয়ে গঠিত জুরিবোর্ড অংশ নিয়েছেন। চায়না মিডিয়া গ্রুপের প্রযোজনা, সিএমজি’র ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডকুমেন্টারি সেন্টারের চিত্রায়িত তিনটি চলচ্চিত্রও এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয়।

‘ফ্লাইং ওভার দ্য স্কাই’ চলচ্চিত্রের পরিচালক চুই য়িরান বলেন, গত বছর আমরা চায়না মিডিয়া গ্রুপের সমর্থনে, দু’টি ৮কে স্পেস আল্ট্রা-হাই-ডেফিনিশন ক্যামেরা ব্যবহার করেছি এবং সেগুলোকে থিয়েনচৌ-৩কার্গো মহাকাশযানের মাধ্যমে চীনা মহাকাশ স্টেশনে পাঠিয়েছি। শেনচৌ-১৩ এর ক্রু এবং পরবর্তী ক্রুরা চিত্রগ্রহণ করবে।

আলট্রা-হাই-ডেফিনিশন ক্যামেরা দিয়ে কেবিনের ভিতরে ও বাইরে এবং আরও দূরে শুটিং করা হবে। যা সিএমজি’র শিল্প, প্রযুক্তিকে আরও এগিয়ে নেওয়ার নিরন্তর সাধনা প্রতিফলিত করে। সূত্র: জিনিয়া, সিএমজি।