NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

কামাল চৌধুরী: পদ্মা সেতু


কামাল চৌধুরী প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ পিএম

কামাল চৌধুরী: পদ্মা সেতু

 

কামাল চৌধুরী পদ্মা সেতু


অসম্ভবের পাশে ফুটে উঠছে আলো
সে আলোতে হাত বাড়িয়ে দিয়েছে দূরের আকাশ
টেউয়ের মাথায় আজ রাতের তারার মাতামাতি
দ্যাখো সূর্যোদয় ও জোৎস্নায় আমরা পার হয়ে যাচ্ছি সেতু

আমাদের এই গল্প শেখ হাসিনার হাতে এখন
ইতিহাস হয়ে গেছে
বহু বছর পরে আরেকটি বিজয় পার হয়ে যাচ্ছে
খরস্রোতা পদ্মা
নৌকা, ভাটিয়ালি, ফেরিঘাট, জাহাজের ভেঁপু ছুঁয়ে ছুঁয়ে স্বপ্নের দিকে হাত বাড়িয়ে দিয়েছে দুই তীরের বন্ধন
ঝাঁকে ঝাঁকে ইলিশের ছুটে চলা—এই রূপালি রূপকে
কুয়াশা, শিশির, ধূলিকণা, বৃষ্টি ও রৌদ্র কিরণে
আমাদের সাহস ও গৌরব পাড়ি দিচ্ছে পদ্মা সেতু …

২.
ছিলাম নদীমাতৃক, আজো নদী আমাদের মা
বৃষ্টি ও জলের শব্দে রচনা করেছি জীবনের সতৃষ্ণ আখ্যান
নদী ভাঙনের দৃশ্যে অমাবস্যা, পূর্ণিমায় পাল তোলা উদাসীন গানে
মাছের কানকোয় ভেসে পার হতে চেয়েছি সুদূর

মাস্তুলের পাশে আজ আমাদের আকাশ দ্যাখো
সেতু ও তীরের বন্ধন উঁচু হতে হতে হয়ে গেছে
মিলিত স্বপ্নের নাম
চারদিকে রোদ উঠছে, সেই রোদ পাড়ি দিচ্ছে পদ্মাপারের
ইতিকথা, মাঝি-মাল্লা, ফেরি ও সময়ের ব্যবধান,
পাড়ি দিচ্ছে মহাদেশ

আমি, তুমি, পদ্মাসেতু আমরা সবাই আজ রোদ।