NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ইউএনএ ও সাপ্তাহিক হককথা’র ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৬ এএম

ইউএনএ ও সাপ্তাহিক হককথা’র ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) ও সাপ্তাহিক হককথা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ১ জানুয়ারী। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে সামনে রেখে ২০০৬ সালের এই দিনে মিডিয়া দু’টি যাত্রা শুরু করে। সেই হিসেবে ২০২৩ সালের নতুন বছরে অর্থাৎ ১ জানুয়ারী ইউএনএ ও হককথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮ বছরে পদার্পন উপলক্ষ্যে বাংলাদেশ অফিসে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
স্থানীয়  সময় রোববার (১জানুয়ারী) সকালে বাংলাদেশ অফিসে কর্মরত সাংবাদিকরা কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এসময় বাংলাদেশ অফিসের বিভিন্ন বিভাগে দায়িত্বরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মর্নিং শিফটের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। এদিকে দু’টি মিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকেই বাংলাদেশ অফিসের সংবাদকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
উল্লেখ্য, ২০০৬ সালের ১ জানুয়ারী যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) ও সাপ্তাহিক হককথা। হককথার মূল শ্লোগান থচ্ছে  ‘প্রবাসে পরিস্থিতে হককথা’র প্রকাশনা বন্ধ হয়ে যায়।
হককথা’র প্রিন্ট প্রকাশনা বন্ধ হয়ে গেলেও প্রবাসী বাংলাদেশীসহ কমিউনিটির স্বার্থে ২০১৩ সালের ২৬ জানুয়ারী আত্মপ্রকাশ ঘটে সাপ্তাহিক হককথা’র ওয়েব ভার্সন হককথা ডট কম। ওয়েবসাইটে সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আবারো পাঠকদের জনপ্রিয়তায় ফিরে আসে হককথা। এরই মধ্যে কমিউনিটির সংবাদ নিয়মিত ও সবার আগে প্রকাশিত হওয়ায় পাঠকের অনুরোধে সপ্তাহের প্রতি মঙ্গলবার পূনরায় নতুনভাবে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক হককথা।


 বর্তমানে নিউইয়র্কের ৫ হাজারোধিক পাঠকের ই-মেইলে প্রতি সংখ্যা নিয়মিত হককথা প্রেরণ করা হচ্ছে এবং প্রতিদিন এই ই-মেইল সংযুক্তির সংখ্যা বাড়ছে। ফলে অফিস-আদালত, মাঠে-ময়দান বা ঘরে বসেও সহজেই হককথা পড়া যাচ্ছে। 
অপরদিকে, ২০২২ সাল থেকে নতুনভাবে আরো গতিশীল হয়ে উঠেছে নিউইয়র্ক ভিত্তিক বাংলা সংবাদ  সংস্থা ইউনাইটেড  নিউজ অব আমেরিকা (ইউএনএ)। নতুন বছরে নতুন সাজে পাঠকের সামনে আসার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে সংবাদ ইউএনএ কর্তৃপক্ষ। নতুন ওয়েবসাইট ও নতুন নতুন সেবার প্রতি নিয়েছে তারুণ্য নির্ভর নতুন টীম। খুব শিঘ্রই নতুন রুপেই দেখা মিলবে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)।