NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনা চা তৈরির কৌশল ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য


জিনিয়া,বেইজিং: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:১০ এএম

চীনা চা তৈরির কৌশল ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য

 

নভেম্বরের শেষ দিকে সুসংবাদ পাওয়া যায় যে, ‘চীনা ঐতিহ্যবাহী চা তৈরির কৌশল এবং সম্পর্কিত রীতিনীতি’ ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে চা-সম্পর্কিত দক্ষতা প্রশিক্ষণ, ই-কমার্স লাইভ সম্প্রচার ইত্যাদির মাধ্যমে চা শিল্পকে গ্রামীণ পুনরুজ্জীবনের জন্য একটি বৈশিষ্ট্যময় শিল্পে পরিণত করেছে; যা স্থানীয় জনগণের আয় বৃদ্ধি করা এবং তাদের ধনী হতে সাহায্য করছে।

বেইজিং সময় ২৯ নভেম্বর সন্ধ্যায়, ‘ঐতিহ্যবাহী চীনা চা তৈরির কৌশল এবং সংশ্লিষ্ট রীতিনীতি’ অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য ইউনেস্কো আন্তঃসরকার কমিটির ১৭তম নিয়মিত অধিবেশন পর্যালোচনায় পাস হয়। পাশাপাশি, ইউনেস্কোর মানবজাতির অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায়  অন্তর্ভুক্ত হয়। 

ইউননান প্রদেশের চা-সংস্কৃতি সম্পর্কিত জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের ৬টি প্রতিনিধিত্বমূলক প্রকল্প এতে অংশ নেয়।
ইউননান হল চীনের বড় চা উৎপাদনের প্রধান ক্ষেত্র। চা শিল্প সর্বদা প্রদেশের সামাজিক অর্থনীতির অন্যতম স্তম্ভ শিল্প এবং এটি প্রদেশের জাতিগত সংখ্যালঘুদের জন্য দারিদ্র্য থেকে মুক্তি এবং ধনী হওয়ার প্রধান উপায়। ইউননান প্রাদেশিক কৃষি ও গ্রামীণ-বিষয়ক বিভাগের তথ্য অনুসারে, প্রদেশে বর্তমানে ৭.৪ মিলিয়ন মিউ জমিতে চা বাগান আছে, ৪ লাখ ৯০ হাজার টন চা উৎপাদন হয়। সেখানে ৪.৫ মিলিয়নেরও বেশি চা চাষি এবং প্রায় ১০ মিলিয়ন মানুষ এর সঙ্গে জড়িত। এই ছোট পাতায়, স্থানীয় গ্রামীণ পুনরুজ্জীবনের একটি স্পষ্ট সুযোগ রয়েছে এবং এটি একটি উন্নত জীবনের জন্য মানুষকে স্বপ্ন দেখায়।

শীতের বৃষ্টি চা পাতায় ঝড়ে পড়ে এবং এখান চা তোলার সময় এসেছে। ইউননান প্রদেশের পুয়ের শহরের ঝেনইউয়ান জেলার চা বাগানের দায়িত্বশীল ব্যক্তি লিউ ছিং প্রাচীন চা গাছের অপ্রয়োজনীয় শাখা মেরামত করার সময়, প্রতিবেদককে বলেন: 
‘অপ্রয়োজনীয় শাখা ছাঁটাই করা এবং জৈব ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হল প্রাচীন গাছের চায়ের গুণমান উন্নত করার চাবিকাঠি।

পরিমার্জিত ও মানসম্মত ব্যবস্থাপনার ফলে চায়ের দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে।’
২০০৮ সালের আগে লিউ ছিং অনেক বছর ধরে আশেপাশের বেশ কয়েকটি শহরে কাজ করেছিলেন, আরও অর্থ সঞ্চয় করার জন্য নিজের শহরে ফিরে ব্যবসা শুরু করেন। চা রোপণ-সম্পর্কিত প্রযুক্তির অভাবের কারণে দেড় বছরের উদ্যোক্তা ব্যর্থতায় শেষ হয়েছিল এবং লিউ ছিংকে আবার কাজে যেতে হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলিতে ঝেইউয়ান জেলা একটি প্রতিভা প্রশিক্ষণ এবং উন্নয়ন পরিকল্পনা জারি করেছে। খবরটি শোনার পর, লিউ ছিং এক বছর আগে নিজের শহরে ফিরে আসেন এবং তার দ্বিতীয় প্রচেষ্টা শুরু করেন। আগের থেকে যা আলাদা, এবারের চা গাছ সংক্রান্ত সিস্টেম ম্যানেজমেন্ট প্রশিক্ষণ নিয়েছেন।

‘যখন আমি প্রথম প্রাচীন চা গাছ ব্যবস্থাপনার কৌশল শিখি, তখন শিক্ষক আমাকে প্রাচীন চা গাছের অপ্রয়োজনীয় শাখাগুলি ছাঁটাই করতে বলেছিলেন।’নতুন প্রযুক্তি শেখার পর, লিউ ছিং ফিরে এসে কাছাকাছি গ্রামবাসীদের শেখাতে চেয়েছিলেন যাতে সবাই একসঙ্গে অর্থ উপার্জন করতে পারে। কিন্তু গ্রামবাসীদের সাধারণত নতুন জিনিস সম্পর্কে সন্দেহ থাকে এবং তারা প্রাচীন চা গাছ ছাঁটাই করতে চান না। 

সবাইকে বোঝানোর জন্য, লিউ ছিং নিজেরবাড়ির প্রাচীন চা গাছ ছাঁটাই শুরু করেন এবং ব্যবহারিক পদক্ষেপের মাধ্যমে গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন।
এক ধাপ এক ধাপ করে লিউ ছিং কর্তৃক চুক্তিবদ্ধ ৫’শ মিউ এর বেশি এলাকায় ধীরে ধীরে চা বাগান নির্মাণ, ব্যবস্থাপনা ও বিক্রয়ের একটি ওয়ান-স্টপ সার্ভিস চেইন তৈরি হয়। যা আশেপাশের ১২০ টিরও বেশি গ্রামবাসীকে ধনী হতে সাহায্য করেছে এবং তাদের মোট আয় গত বছর প্রায় ২ মিলিয়ন ইউয়ানে পৌঁছায়।

‘এই প্রশিক্ষণের মাধ্যমে, আমি অনেক ব্যবহারিক দক্ষতা শিখেছি, যা ভবিষ্যতে চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বিক্রয়ে ব্যবহার করা যেতে পারে, যাতে আরও বেশি মানুষ আমার শহরে চা বুঝতে পারে এবং তা পছন্দ করে। একই সঙ্গে উৎপাদন ও আয় বৃদ্ধিতে গ্রামবাসীদের আকৃষ্ট করে।’ইউননান প্রদেশ লিংছাং শহরের ইয়ংডে জেলার একটি চা কোম্পানির একজন কর্মচারী ফু গুইপিং বলেন, ‘দক্ষতা প্রশিক্ষণ ডিপ্লোমা পাওয়ার পর, আমি শুধু একজন চা চাষিই নয়, বরং চা প্রক্রিয়াকরণ প্রযুক্তিবিদ হয়েছি।’

জানা গেছে, ইয়ংতে জেলা আধুনিক কৃষক প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে, চা প্রক্রিয়াকরণের প্রধান বিষয়বস্তু, চা শিল্পের মাস্টার, চা মূল্যায়নকারী এবং কৃষি পণ্য সরাসরি সম্প্রচারের সঙ্গে আধুনিক কৃষক প্রশিক্ষণ শক্তিশালী করে, যাতে উৎপাদন দক্ষতা এবং চা চাষিদের পেশাদারিত্ব ব্যাপকভাবে উন্নত করা যায়। 

এই বছর ইউননান প্রদেশের চা চাষিরা ‘দিনে উৎপাদন করে এবং রাতে প্রশিক্ষণ নেয়’, উৎপাদন ও প্রশিক্ষণ লাভ করে। ‘অনলাইন ও অফলাইন’ এর সমন্বয়ে শিক্ষণ পদ্ধতিটি কার্যকরভাবে শিক্ষার্থীদের কাজ এবং শেখার ক্ষেত্রে ভূমিকা রাখে।

প্রশিক্ষণের মধ্যে চা বাগান ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ, চা বাছাই, চা প্রক্রিয়াকরণ প্রযুক্তি, চা পর্যালোচনা এবং অবশেষে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে চা বিক্রি করা পর্যন্ত চা শিল্প চেইনের সব দিক রয়েছে।

প্রশিক্ষক পরিচয় করিয়ে দেন যে, লাইভ সম্প্রচার প্রশিক্ষণের মাধ্যমে, শিক্ষর্থীরা নতুন অন্তর্দৃষ্টি এবং নতুন দক্ষতা অর্জন করবে এবং চা চাষিদের ই-কমার্স ব্যবসার আত্মবিশ্বাস ও সংকল্পকে বাড়বে।
একদল উদ্ভাবনী, প্রয়োগ-ভিত্তিক এবং দক্ষতা-ভিত্তিক চা প্রক্রিয়াকরণ প্রতিভা চা শিল্পে বিনিয়োগ হচ্ছে; যা চা শিল্পের জন্য আধুনিক পেশাদার ও প্রযুক্তিগত প্রতিভা সরবরাহের ভিত্তি স্থাপন করেছে।

‘আমি শিখেছি কিভাবে কৃষি পণ্যের সরাসরি সম্প্রচার করতে হয়, আমি চা-পাতার লাইভ সম্প্রচার শুরু করেছি। আমার ফলাফল  তুলনামূলকভাবে সন্তোষজনক এবং বিক্রির পরিমাণ কয়েক হাজার ইউয়ানে পৌঁছেছে, যা কার্যকরভাবে চা বিক্রয় চ্যানেল প্রসারিত করতে সাহায্য করেছে।

ইয়ংডে জেলার ছুনইউয়ান চা হাউসের বিক্রয়কর্মী গাও হংলান     বলেন,‘অপ্রত্যাশিতভাবে, চা শিল্প আমাদের কৃষক থেকে স্থানীয় পণ্য বিক্রয়কর্মীতে পরিণত করেছে এবং এখন আমরা একটি অনলাইন লাইভ সম্প্রচার বিক্রয়কর্মী হয়েছি।’

চা অঞ্চলের সরকারগুলির জন্য চা শিল্পে উচ্চ-দক্ষ প্রতিভার একটি দল তৈরি করা গ্রামীণ পুনরুজ্জীবনকে ব্যাপকভাবে প্রচার করার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। চা শিল্পে উচ্চ-দক্ষ কর্মীদের চাষও মেধা ও কর্মসংস্থানের কাঠামোগত সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য, অনেক চা অঞ্চলের সরকার ‘চা উৎপাদনের দক্ষ দল’ প্রতিষ্ঠা করেছে এবং একটি ‘ পিরামিড- আকৃতির’ প্রতিভা প্রশিক্ষণ মডেল গঠন করেছে। তারা পুরানো চা মাস্টারদের ভাল অভিজ্ঞতা অর্জন করা, আরও তরুণদের ধরে রাখার জন্য বিভিন্ন ব্যবহারিক ও কার্যকর পদক্ষেপের পরিকল্পনা করছে।

লেখক: জিনিয়া,সিএমজি।