NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জ্যামাইকা হাসপাতালের ভুল চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে গেলেন মাইন উদ্দীন আহমেদ ভাই-- মনিজা রহমান


মনিজা রহমান প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৭ এএম

জ্যামাইকা হাসপাতালের ভুল চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে গেলেন মাইন উদ্দীন আহমেদ ভাই-- মনিজা রহমান

জ্যামাইকা হাসপাতালের ভুল চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে গেলেন  মাইন  উদ্দীন আহমেদ ভাই। উন্নত দেশে এসে উন্নত চিকিৎসা পাওয়া হল না তাঁর। কিডনি সমস্যা ছিল ওনার। কিন্তু জ্যামাইকা হাসপাতালে কোন কিডনি ডিপার্টমেন্ট ছিল না। ছিল না কোন টিমওয়ার্ক। ডাক্তারদের ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটির বলী হলেন আমাদের সবার প্রিয় মাইন ভাই!

শুক্রবার যখন স্মরণসভায় সদ্য প্রয়াত মাইন ভাইয়ের ছেলে ও তাঁর কাছের মানুষরা এই কথাগুলি বলছিলেন চোখের পানি আটকাতে পারছিলাম না! জ্যামাইকা আর এলমহার্স্ট হাসপাতালে কোন গুরুতর অসুস্থ রোগীকে ভর্তি না হবার আহবান এল এই সভায়। সবার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, মাইন  ভাইয়ের কি এভাবে মৃত্যু প্রাপ্য ছিল! সারাজীবন কষ্ট করে এসে, বিনা চিকিৎসায় প্রচন্ড কষ্ট পেয়ে মৃত্যু হল ওনার!

দি ইন্ডিপেন্ডেন্ট ও দি অবজারভার নামে যে দুটি ইংরেজী পত্রিকায় মাইন  ভাই কাজ করতেন, কোথাও নিয়মিত বেতন হত না। মাসের মাস অর্থকষ্টে থাকতে হয়েছে ওনাকে। ওনার ছেলে রিয়াজ বলছিল, সংসার চালাতে ওর বাবার দিনে ও রাতে দুটি চাকরী করতে হয়েছে জীবনের বেশীরভাগ সময়! তখন আমার মনে হল, আমিও জনকণ্ঠে টানা নয় মাস কোন বেতন পাইনি!

ইংরেজী ও বাংলা দুই ভাষায় যারা সাংবাদিকতা করেছেন, মাইন ভাই ছিলেন সেই বিরল মানুষদের একজন। কবিতা লিখতেন। অনুবাদ করতেন। সদাহাস্য, পরোপকারী, আড্ডাবাজ, বন্ধুবৎসল একজন সহজ মানুষ। আর পৃথিবীতে সহজ হওয়াই কিন্তু কঠিনতম কাজ।

নিউইয়র্কের বাঙালি জনসমাজে মাইন  ভাইয়ের আগমন বেশীদিনের নয়। প্রিয়ভাজন সাংবাদিক আকবর হায়দার কিরন ভাইয়ের মাধ্যমে পরিচয় ওনার সঙ্গে। কিরন ভাই ওনাকে ডাকতেন, মেইন ভাই।

সেই মেইন ভাই এলেন যেন ধুমকেতুর মতো। এলেন, দেখলেন, জয় করলেন। তারপর চলে গেলেন। কাউকে একটুও অসুবিধায় ফেললেন না। জীবনেও ছিলেন নায়ক। বিদায়ও নিলেন নায়কের মতো!