NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বেইজিং করোনার সুবিন্যস্ত প্রতিরোধ নীতির বৈজ্ঞানিক ভিত্তি ব্যাখ্যা করেছে


রুবি,বেইজিং: প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম

বেইজিং করোনার সুবিন্যস্ত প্রতিরোধ নীতির বৈজ্ঞানিক ভিত্তি ব্যাখ্যা করেছে

 

৯ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, চীনের নভেল করোনা ভাইরাস ব্যবস্থাপনাকে বি-শ্রেণীতে অবনমন এবং দেশি-বিদেশি যাতায়াতের অস্থায়ী ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে বহু দেশ। তবে, অল্প কিছু দেশ চীনের পর্যটকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। 

তিনি বলেন, এ বিষয়ে আন্তরিকতা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে চীন। তাদের কাছে সুবিন্যস্ত প্রতিরোধ নীতির বৈজ্ঞানিক ভিত্তি এবং চীনের অভ্যন্তরীণ পরিস্থিতি ব্যাখ্যা করেছে বেইজিং।

ওয়াং ওয়েন বিন বলেন, তবে, দুঃখজনক যে অল্প কিছু দেশ বিজ্ঞান ও বাস্তবতাকে উপেক্ষা করে চীনের বিরুদ্ধে বৈষম্যপূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং পাল্টা জবাব দেবে।
ওয়াং ওয়েন বিন আরও বলেন, চীন অব্যাহতভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে। 

সময় মতো এবং পরিস্থিতি অনুসরণ করে প্রতিরোধ নীতির বিন্যাস করবে, যাতে দেশি-বিদেশি আদান-প্রদান, করোনা প্রতিরোধে বিশ্বজুড়ে সংহতি জোরদার এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখা যায়।
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।