NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়ায় ছিন্নমূল মানুষের মাঝে মুনলাইটের শীতবস্ত্র ও খাবার বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫০ এএম

বগুড়ায় ছিন্নমূল মানুষের মাঝে মুনলাইটের শীতবস্ত্র ও খাবার বিতরণ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, শীতে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। সমাজের স্বচ্ছল ও সামর্থবানদের অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবা করতে হবে। তিনি আরো বলেন, মুনলাইটের প্রতিটি কর্মকান্ড সমাজ সেবামুলক ও প্রশংসারযোগ্য। বন্যা, শীতের মতো প্রাকৃতিক দুর্যোগে মুনলাইটের পাশাপাশি প্রতিটি সংগঠনকে এগিয়ে আসা দরকার। তবেই দেশের তৃণমূল মানুষের উন্নয়ন হবে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের সাতমাথায় সমাজসেবায় দেশের সেরা সংগঠন ২০২২ পুরস্কার প্রাপ্ত মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত চারশতাধিক ছিন্নমুল অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল ও দুপুরের গরম খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট জান্নাতুল বাকিয়া হক মুনমুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার গাজী মূয়ীদুর রহমান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ মোরশেদা বেগম আইভী, নির্বাহী সদস্য জিনিয়া নাজনীন, শাহ্ ওয়ালীউল ইসলাম বিটুল ও মনজুরুল হক টুটু, কো-অর্ডিনেটর শাহিদুল আলম তুষার, প্রোগ্রাম অফিসার জুয়েল আলম খন্দকার, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নুরুল ইসলাম ও মোঃ জহুরুল ইসলাম, সুপারভাইজার জনি ইসলাম, খাদ্য বিতরণকারী মামুন,কানুছগাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।