NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

চীন-ইথিওপিয়া সম্পর্কের উন্নয়ন উচ্চ পর্যায়ে পৌঁছেছে


তুহিনা, বেইজিং: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

চীন-ইথিওপিয়া সম্পর্কের উন্নয়ন উচ্চ পর্যায়ে পৌঁছেছে

 


১০ জানুয়ারি চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ও ইথিওপিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেমেকের সঙ্গে আদ্দিস আবাবায় সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

ছিন কাং বলেন, ইথিওপিয়া প্রভাবশালী আফ্রিকান দেশ ও উন্নয়নশীল দেশ এবং আফ্রিকায় চীনের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, চীন ও ইথিওপিয়ার বন্ধুত্ব সবসময় অটুট ও শক্তিশালী রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইথিওপিয়া সম্পর্কের উন্নয়ন উচ্চ পর্যায়ে পৌঁছেছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা অনেক সাফল্য অর্জন করেছে। 

ছিন কাং বলেন, ইথিওপিয়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী আবির সঙ্গে সাক্ষাৎকরেন এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেমেকের সঙ্গে বৈঠক করেন। এসময় দু’পক্ষ পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার ও গভীরতর করতে একমত হয় এবং মৌলিক স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে পরস্পরকে দৃঢ় সমর্থন দিতে সম্মত হয়। 

দু’পক্ষ উন্নয়ন কৌশল সমন্বয় করবে ও বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করবে, আলজেরিয়া-জিবুতি রেলওয়ের মত দু’দেশের ফ্ল্যাগশিপ প্রকল্প এগিয়ে নেবে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে এবং কল্যাণকর সহযোগিতা জোরদার করে অভিন্ন উন্নয়নের অংশীদার হবে। পাশাপাশি বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় বাড়িয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে দু’পক্ষ। 

ছিন কাং আরো বলেন, চীন-ইথিওপিয়া সম্পর্কের নতুন উন্নয়নের সুযোগ ও বিপুল সম্ভাবনা রয়েছে। চীন ইথিওপিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করে দু’দেশের জনকল্যাণ আশা করে।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।