NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে অনুষ্ঠিত হোল “আমাদের পিঠা উৎসব”


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৭ এএম

ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে অনুষ্ঠিত হোল  “আমাদের পিঠা উৎসব”

“আমাদের পিঠা উৎসব” শিরোনামে গত ৭ই জানুয়ারি ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। মেডফোর্ড শহরে বসবাসরত বাঙ্গালীরাই আয়োজন করেছে এই উৎসবের।অনুষ্ঠানে অনেক রকমের পিঠার আয়োজন করা হয়েছিল যেমন ভাপা পিঠা, নকশি পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, মুগপাকন পিঠা, তালের পিঠা, দুধ চিতই , সাজের পিঠা, চিড়ার পুলি পিঠা, বিবিখানা পিঠা, আতিককা পিঠা, নারিকেল পাকন পিঠা, গুডা পিঠা, বালুশাই, লালমোহন, মুড়ির মোওয়া, নারিকেল নাড়ু, খেজুরের গুড়ের রস। এছাড়াও ছিলো ছোলা, পেয়াজু, মুড়ি, চাওমিন।অনুষ্ঠানে পিঠার প্রতিযোগিতার আয়োজন কার হয়, এতে বিচারক ছিলেন - চট্টগ্রাম ইউনিভারসিটি অ্যালামনাই এসোসিয়েসনের সভাপতি জানে আলম এবং সেক্রেটারি টিপু চৌধুরী। পিঠা প্রতিযোগিতায় দুধ চিতই পিঠার জন্য প্রথম স্থান অধিকার করেন ইয়াসমিন বেগম খুকি, লবঙ্গ লতিকা পিঠার জন্য দ্বিতীয় হন মুক্তা চৌধুরী এবং নারিকেল পাকন পিঠার জন্য তৃতীয় হন ফারহানা শাফি রিংকি।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন আবদুল কাদের, এমদাদ এবং সাগর। তাদের পরিবেশষনায় অনুষ্ঠানটি আরও আনন্দ মুখর হয়ে উঠে। আয়োজকরা জানান, আগামীতে আরও ব্যাপক পরিসরে পিঠা উৎসব ও প্রতিযোগিতা করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। আয়োজনের স্বার্বিক তত্বাবধানে ছিলো আমানা রশিদ চুনি এবং সহযোগিতা তানিয়া তারিন ও কাশফিয়া।