NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র সভায়  ইফতার পার্টি আয়োজন সহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৫ এএম

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র সভায়  ইফতার পার্টি আয়োজন সহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত




নিউইয়র্ক (ইউএনএ): এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র কার্যকরী কমিটি ও উপদেষ্টা  পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় জ্যাকসন হাইটস এলাকার  একটি রেষ্টুরেন্টে এই হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে চলতি বছরের (২০২৩ সাল) কর্মসূচী নিয়ে  বিস্তারিত আলোচনা এবং আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজন সহ বিভিন্ন বিষয়ে  সিদ্ধান্ত গৃহীত হয়। 
সোসাইটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ  সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন। সভায় উপদেষ্টাদের মধ্যে এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ  চৌধুরী ও হাজী আব্দুর রহমান, সহ সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক  চৌধুরী, অর্থ সম্পাদক এমদাদ রহমান তরফদার, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, কার্যকরী  সদস্য ফয়সল আহমেদ, হারুনুর রশীদ, আবু সোলেমান, মোহাম্মদ নূরুল হক প্রমুখ উপ¯ি’ত  ছিলেন।  
সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ১১ এপ্রিল মঙ্গলবার এস্টোরিয়ার আল  আমীন মসজিদে ইফতার মাহফিল আয়োজিত হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে বাউল সঙ্গীত  আয়োজন ছাড়াও বিগত বছরগুলোর মতো চলতি বছরও মানুষের পাশে তথা কমিউনিটির কল্যাণে  কাজ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ‘কমিউনিটি ফ্রিজ কর্মসূচী’ (ফ্রি ফুড সরবরাহ) অব্যাহত থাকবে। 
সভায় সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমেদের কর্মকান্ডের জন্য ইউএস কংগ্রেসওম্যান  ক্যারোলাইন মেলোনীর পক্ষ থেকে ‘কংগ্রেশনাল রিকোগনাইজেশন’ প্রদান করা হয়।